• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, জব্দ ১৫ লাখ টাকার চোরাই পণ্য শিশুমৃত্যুর পর ময়নাতদন্ত হয়নি, উঠছে প্রশ্ন মেঘনা-তিতাস উপজেলার চরের জমি দ্বন্দ্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ জরুরি, হতে পারে হতাহত জিয়া শিশু কিশোর মেলার গাজীপুর মহানগর কমিটির অনুমোদন মৌলভীবাজার থেকে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তৃতীয় ধাপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রম্য: বিদ্যুৎহীন আলোর দেশে জুন ক্লোজিং দুই দশক ধরে সওজের জমি দখল করে ৭০ দোকান নির্মাণ, কোটি টাকার বাণিজ্য! কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও বৃত্তি প্রদান চাহিদা ১২ মেলে ৫-৬ মেগাওয়াট : অন্ধকারে মেঘনা মেঘনায় অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল ৬ বছরের শিশু আব্দুল্লাহর

দুই সম্পাদক সহ ৪ জনের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলায় বিএফইউজে-ডিইউজের উদ্বেগ

নিজস্ব সংবাদ দাতা / ১৮৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২০

১৯ এপ্রিল ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, নিজস্ব প্রতিবেদক :

বিডিনিউজ টুযেন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী ও জাগো নিউজ টুয়েন্টিফোর ডটকমের ভারপ্রাপ্ত সম্পাদক মহিউদ্দিনসহ ৪ জনের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা কর্তৃক ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় দায়েরের খবরে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)থর নেতৃবৃন্দ।
বিএফইউজেথর সভাপতি রুহুল আমিন গাজী ও মহাসচিব এম আবদুল্লাহ এবং ডিইউজে সভাপতি কাদের গনি চৌধুরী ও সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম আজ (রবিবিার) প্রদত্ত বিবৃতিতে এ উদ্বেগ জানান। নেতৃবৃন্দ করোনাভাইরাস সংক্রমনের ঝুঁকিতে থাকা কর্মহীন দুর্দশাগ্রস্ত মানুষের জন্য সরকার বরাদ্দকৃত চাল আত্মসাত সংক্রান্ত সংবাদ প্রকাশ করায় পাঠকপ্রিয় অনলাইন সংবাদমাধ্যমের দুই সম্পাদকসহ ৪ জনের বিরুদ্ধে বিতর্কিত নিপীড়নমূলক আইনে মামলা দায়েরের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন।
বিবৃতিতে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, দেশব্যাপী করোনাদুর্যোগের মধ্যে সরকারের পক্ষ থেকে যে ছিটেফোটা খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে তাও লোপাটের খবর আসছে প্রতিদিনই। সেরকম একটি সংবাদেও জেরে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙি থানায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ডিজিটাল নিরাপত্তা আইনে শনিবার রাতে মামলা দায়ের করেছেন। কোন সংবাদে তথ্যগত অসঙ্গতি থাকলে তার প্রতিবাদ করার নিয়মতান্ত্রিক পন্থা রয়েছে। তা না করে নিপীড়নমূলক কালো আইনে থানায় মামলা ঠুকে দেয়া সংবাদমাধ্যম ও মত প্রকাশের স্বাধীনতার বিরুদ্ধে বড় ধরণের হুমকি। জাতীয় পর্যায়ের দুথজন সম্পাদকের বিরুদ্ধে উপজেলা পর্যায়ে মামলা গ্রহণের ক্ষেত্রে থানা পুলিশও দায়িত্বহীনতা পরিচয় দিয়েছে বলে আমরা মনে করি। ডিজিটাল নিরাপত্তা আইনটি প্রণয়নের সময়েই আমরা বলেছিলাম যে, সংবাদমাধ্যমের কন্ঠরোধে এ আইনের অপব্যবহার হবে।
নেতৃবৃন্দ অবিলম্বে মামলা প্রত্যাহার করার দাবি জানান।

খবর বিজ্ঞপ্তির


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন