• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনা-কাঠালিয়া নদীর সীমানা নির্ধারণে দ্রুত জোর দাবি দুদকের নতুন চেয়ারম্যানসহ দুই কমিশনার নিয়োগ নোবিপ্রবি অর্থনীতি বিভাগের ৯ম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মেঘনার মুগার চরে মাদকবিরোধী র‍্যালি শিক্ষার্থী লাঞ্ছনার অভিযোগে যশোর শিক্ষা বোর্ড সচিবের অপসারণ দাবিতে বিক্ষোভ নগরকান্দায় বিএনপির দুই নেতার বিরুদ্ধে ফেক আইডিতে অপপ্রচারের অভিযোগ উখিয়ায় বিজিবির অভিযানে ২ লাখ ইয়াবা উদ্ধার, চোরাকারবারি জয়নাল অধরা ফরিদপুরে ৫ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার, আদালতে এক বছরের কারাদণ্ড কোদালিয়া শহীদনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা শামীম মুন্সীর অ্যাটর্নি জেনারেলের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

হোমনার দৌলতপুরে আওয়ামী লীগ নেতৃবৃন্দের ত্রাণ বিতরণ

নিজস্ব সংবাদ দাতা / ১৮৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০

২৪ এপ্রিল ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,
সৈয়দ আনোয়ার, হোমনা :
কুমিল্লার হোমনায় করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় দরিদ্র মানুষের পাশে থাকার নির্দেশ দিয়েছেন, স্থানীয় সংসদ সদস্য সেলিমা আহমাদ। তারই ধারাবাহিকতায় উপজেলাজুড়ে চলছে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ত্রাণ বিতরণ কার্যক্রম।

গতকাল বৃহস্পতিবার উপজেলার দুলালপুর ইউনিয়নের দৌলতপুর, মিঠাইভাঙ্গা ও আড়ালিয়া কান্দি ৭,৮,৯নং ওয়ার্ডের ঘর বন্দী অসহায় কর্মহীন দরিদ্র ২০০ পরিবারের মাঝে এই ত্রাণ বিতরণ করা হয়। মিঠাই ভাঙ্গা গ্রামের সাবেক মেম্বার মো.আব্দুস সামাদ ,মোঃ জুনাব অালী সরকার ও নবী মিয়া সরকারের নিজস্ব অর্থায়নে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

উপজেলা আ’লীগের যুগ্ন সাধারন সম্পাদক গাজী ইলিয়াসের সার্বিক সহযোগিতায় এসময় ত্রাণ সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, উপজেলা সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান (খোকন), চান্দেরচর ইউনিয়নের চেয়ারম্যান আবুল বাসার মেল্লা, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক আমির হোসেন, কুমিল্লা (উঃ) জেলা কৃষকলীগ সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ মেম্বার, মো.নাছির উদ্দিন মেস্বার প্রমুখ সহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন