• রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অতি উৎসাহী অনুসারীর লাগাম টানার সময় এসেছে সঠিক পরিকল্পনায় ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় নতুন বাংলাদেশ অশুভ দৃষ্টিভঙ্গি সত্যকে কখনো পরাজিত করতে পারে না রায়পুরে নৃশংস হত্যাকাণ্ড: হোমনায় পাশাপাশি চার কবরে ঘুমালো নিঃশেষ হওয়া পরিবারটি জাতীয় যাকাত সংগ্রহে শীর্ষে ডিসি ফরিদা খানম ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল

টাঙ্গাইলে ভেজাল খাদ্যসামগ্রী বিক্রির অভিযোগে ১৩ ফল ব্যবসায়ীকে অর্থদন্ড করেছে র্যাব

নিজস্ব সংবাদ দাতা / ১৭৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০

৩০ এপ্রিল ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, শেখ মাজহারুল ইসলাম সোহান টাঙ্গাইল সদর:

টাঙ্গাইল ভেজাল ফল বিক্রির দায়ে ১৩ ফল ব্যবসায়ীকে ৩ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে টাংগাইল র‌্যাব ১২ এর ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত কালিহাতী উপজেলার এলেঙ্গা ফল বাজারে এই অভিযান চালানো হয়। টাঙ্গাইল র‌্যাব-১২ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি (সিপিসি-৩) এর কোম্পানি কমান্ডার মেজর আবু নাঈম মো. তালাত এই অভিযান পরিচালনা করেন।

টাংগাইল র‌্যাব ১২ এর কোম্পানী কমান্ডার মেজর আবু নাঈম মো. তালাত জানান, গতরাতে মাহে রমজানে ভেজাল বিরোধী অভিযানের অংশ হিসেবে এলেঙ্গা বাজারে একটি অভিযান পরিচালনা করা হয়। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পচা খেজুরসহ অন্যান্য মেয়াদোত্তীর্ণ ফল বিক্রির অভিযোগে ১৩ ব্যবসায়ীকে ৩ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসক কাযর্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (এনডিসি) মোঃ রোকনুজ্জামান ভ্রাম্যমান পরিচালনা করে এই জরিমানা

অভিযানে ফল ব্যবসায়ী আবু বকর সিদ্দিককে ৫ হাজার, সুদেপ্ত পালকে ১০ হাজার, গনেশকে ৫ হাজার, মো. জহিরুল হক শহীদকে ৫০ হাজার, মো. আন্তাজ আলীকে ৩০ হজার, মো. রাসেলকে ৫ হাজার, হৃদয়কে ২০ হাজার, মো. শেখ ফরিদকে ৭৫ হাজার, রাজিব দাসকে ৫০ হাজার, শরিফ মন্ডলকে ১০ হাজার, মো. শফিকুল ইসলামকে ৫ হাজার টাকা, ভুবন সাহাকে এক লাখ, ও হাজী নাজিম উদ্দিনকে ৫ হাজার টাকা নগদ জরিমানা আদায় করা হয়। পরে জব্দকৃত ফল ধংস্ব করে ফেলা হয় বলে জানান র‌্যাব কমান্ডার।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন