• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
রাজশাহীর বিভাগীয় কমিশনারকে প্রত্যাহার, জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত বিআরটিসির ইন্সট্রাক্টর মেঘনার মেয়ে পাখি এবার বাস চালক কুমিল্লা পবিস-৩ এজিএম আমানুর রহমানকে বিদায় সংবর্ধনা লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি দাউদকান্দিতে বিদেশি পিস্তল-গুলিসহ ৪ মামলার আসামি গ্রেপ্তার সাজ্জাদ হোসেন ভূঁইয়া কুমিল্লার আলোকচ্ছটা টেকসই উন্নয়নে সমতার সুযোগ নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী ত্রিশালে পরিত্যক্ত পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন নোবিপ্রবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, ভাঙচুর-ধাওয়া-পাল্টা ধাওয়া চালকের আসনে নারী, সফলতায় ইতিবাচক দৃষ্টিভঙ্গি জরুরি

ঠাকুরগাঁওয়ে ভাড়া না পেয়ে ছাত্রীদের বের করার দায়ে ম্যাস মালিকের জরিমানা

নিজস্ব সংবাদ দাতা / ১৭৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২০

৫ মে ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,

মোঃ আকতারুল ইসলাস আক্তার, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ বর্তমান করোনা পরিস্থিতিতে ঠাকুরগাঁওয়ে স্থবির হয়ে পড়েছে জনজীবন, ঘর থেকে বের হতে পারছে না কেউই। বন্ধ রয়েছে স্কুল-কলেজ অফিস-আদালতসহ যানবাহন।
ফলে ঠাকুরগাঁওয়ে বিভিন্ন উপজেলা থেকে জেলা শহরে পড়তে আসা বিভিন্ন ছাত্র-ছাত্রীরা তাদের ছাত্র/ছাত্রী নিবাসগুলোতেই আটকা পড়ে গেছে।বাড়ীতের যেতে না পারায় এমনিতেই তারা বহু কষ্টে মেসগুলোতে দিনযাপন করছে।
এঅবস্থায় এক ছাত্রী নিবাসের মালিক ভাড়া না পেয়ে ছাত্রীদের মেস থেকে বের করে দেওয়ার ঘটনা ঘটেছে।
গতকাল সোমবার (৪ মে) সকালে ঠাকুরগাঁও পৌরসভাধীন ত্রিরত্ন ছাত্রী নিবাসে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ঘটনাস্থলে সাথে সদর উপজেলা নির্বাহী অফিসার পুলিশ ফোর্স নিয়ে সেখানে হাজির হন এবং ছাত্রীদের সাথে কথা বলে অভিযুক্ত মেস মালিক শম্পা বর্মণ (৩৫), স্বামী: বিপ্লব বর্মনকে ছাত্রীদের বিনা নোটিসে মেস থেকে বের করে দেওয়ার জন্য ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক হাজার টাকা জরিমানা করেন।
এছাড়াও তিনি বর্তমান পরিস্থিতি বিবেচনায় অন্যান্য মেস মালিকদেরও এ বিষয়ে সতর্ক করে দেন।
ইউএনও আব্দুল্লাহ-আল-মামুন বলেন, বর্তমান পরিস্থিতিতে শুধুমাত্র ভাড়ার জন্য মেসের ছাত্রীদের বের করে দেওয়া উচিত হয়নি,বিষয়টি দূ:খজনক। এসময় তিনি মেস মালিকদের মানবিকতার সহিত মেস পরিচালনার অনুরোধ জানান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন