• সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কাগজের সংস্কারের চেয়ে জরুরি মগজের সংস্কার মেঘনায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক ১ মেঘনায় দৈনিক বাংলাদেশের আলো’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মেঘনায় মাদক ব্যবসার অভিযোগে বাবা – মেয়েকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী স্বাস্থ্যমন্ত্রী থাকাকালে মেঘনায় যুগান্তকারী উন্নয়ন করেছিলেন ড. মোশাররফ হোসেন: ড. খন্দকার মারুফ মেঘনায় সেনাবাহিনীর অভিযানে চাঁদাবাজ আটক দাউদকান্দিতে ১০ দলীয় জোটের প্রার্থীর নির্বাচনী জনসভায় আসছেন জামায়াতের আমীর মেঘনায় গণ অধিকার পরিষদ বিএনপির প্রচারণায় মাঠে নামেনি আগামীকাল মেঘনায় দুটি ইউনিয়নে গণসংযোগ করবেন ড. মারুফ নারীরা শান্তিপ্রিয়, উচ্ছৃঙ্খলতা পছন্দ করে না বলেই জামায়াতকে বেছে নেয়: তাহের

যে গাইডলাইনে দেশে মোট করোনা আক্রান্তের ৪০ শতাংশ সুস্থ

নিজস্ব সংবাদ দাতা / ১২৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২০

১১ মে ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :

দেশের স্বাস্থ্য অধিদফতর কোভিড-১৯ থেকে সুস্থ হয়ে ওঠার যে নতুন গাইডলাইন দিয়েছে সে অনুযায়ী মোট সুস্থ হয়েছেন ৫ হাজার ৭৩৮ জন।

সর্বশেষ আপডেট অনুযায়ী আক্রান্ত বলে শনাক্ত হয়েছে ১৪ হাজার ৬৫৭ জন। অর্থাৎ মোট আক্রান্তের ৪০ শতাংশ মানুষ সুস্থ হয়ে উঠছেন।

কী সেই গাইডলাইন

বাংলাদেশের ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট কমিটির সদস্য ডা. এম এ ফয়েজ জানিয়েছেন, আগের গাইডলাইন অনুযায়ী কারও মধ্যে যদি করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হতো তাহলে তার ১৪-২১ দিনের মধ্যে দ্বিতীয় টেস্ট করা হতো।

সেখানে ফলাফল নেগেটিভ আসলে পরবর্তী ২৪ ঘণ্টা অথবা দুই-তিনদিনের মধ্যে আরেকটি টেস্ট করা হতো। সেখানেও ফলাফল নেগেটিভ আসলে রোগীকে সুস্থ ঘোষণা করে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতো। এবং বলা হতো তারা যেন আরও ১৪ দিন বাড়িতে কোয়ারেন্টাইনে থাকেন।

তবে নতুন নিয়মে রোগী যদি ক্লিনিক্যালি সুস্থ হয়ে ওঠেন অর্থাৎ পর পর তিন দিন যদি তার আর জ্বর না থাকে, কাশি বা শ্বাসকষ্ট না হয় তাহলে তাকে হাসপাতালে না রেখে বাড়িতে ১৪ দিনের আইসোলেশনে পাঠিয়ে দেওয়া হবে।

বাড়ি থেকেই তার পরবর্তী দুটো পরীক্ষা করা হবে। যেটা কিনা আগে হাসপাতালে থেকে করা লাগতো।

হাসাপাতালে রোগীর চাপ ক্রমশ বাড়তে থাকায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। সূত্র: বিবিসি বাংলা


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন