• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
রাজশাহীর বিভাগীয় কমিশনারকে প্রত্যাহার, জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত বিআরটিসির ইন্সট্রাক্টর মেঘনার মেয়ে পাখি এবার বাস চালক কুমিল্লা পবিস-৩ এজিএম আমানুর রহমানকে বিদায় সংবর্ধনা লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি দাউদকান্দিতে বিদেশি পিস্তল-গুলিসহ ৪ মামলার আসামি গ্রেপ্তার সাজ্জাদ হোসেন ভূঁইয়া কুমিল্লার আলোকচ্ছটা টেকসই উন্নয়নে সমতার সুযোগ নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী ত্রিশালে পরিত্যক্ত পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন নোবিপ্রবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, ভাঙচুর-ধাওয়া-পাল্টা ধাওয়া চালকের আসনে নারী, সফলতায় ইতিবাচক দৃষ্টিভঙ্গি জরুরি

হোমনায় শিক্ষার্থীদের জমানো টাকায় ১২০ পরিবার পেল খাদ্যসামগ্রী

নিজস্ব সংবাদ দাতা / ১৮৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২০

১১ মে ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,

সৈয়দ আনোয়া,হোমনা :
হোমনায় শিক্ষার্থীদের জমানো টাকায় একশ বিশটি কর্মহীন ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে হোমনায় শিক্ষা কল্যাণ ফাউন্ডেশন।

বিভিন্ন স্কুল কলেজে পড়ুয়া হোমনা সদরের মানবিক বোধ সম্পন্ন শিক্ষার্থীদের জমানো টাকায় কেনা এক কেজি চাল, দুই কেজি আলু, এক লিটার তেল , আধা কেজি, ডাল, আড়াইশো গ্রাম সেমাই , এক কেজি আটা , এক কেজি পেঁয়াজ,আধা কেজি করে লবণ অসহায় মানুষগুলোর মাঝে বিতরণ করা হয়।

আজ সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপ্তি চাকমা শিক্ষার্থীদের জমানো টাকায় কেনা খাদ্য সামগ্রীগুলো ওই সব মানুষের মাঝে বিতরণ করেন।

হোমনা শিক্ষা কল্যান ফাউন্ডেশনের সভাপতি মো. আলাউদ্দিন প্রধানের সভাপতিত্বে এসময় উপস্হিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রমজান আলী, হোমনা উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু, সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন, হোমনা প্রেস ক্লাবের সভাপতি আঃ হক সরকার, সাংবাদিক আবুল কাশেম ভূঁইয়া , সাংবাদিক মোরশিদ আলম, সাংবাদিক আবু রায়হান, সোনিয়া, কবি দেলোয়ার ও হোমনা শিক্ষা কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সুমন আহমেদসহ ফাউন্ডেশন কমিটির সদস্যবৃন্দ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন