• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:২০ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নোবিপ্রবি অর্থনীতি বিভাগের ৯ম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মেঘনার মুগার চরে মাদকবিরোধী র‍্যালি শিক্ষার্থী লাঞ্ছনার অভিযোগে যশোর শিক্ষা বোর্ড সচিবের অপসারণ দাবিতে বিক্ষোভ নগরকান্দায় বিএনপির দুই নেতার বিরুদ্ধে ফেক আইডিতে অপপ্রচারের অভিযোগ উখিয়ায় বিজিবির অভিযানে ২ লাখ ইয়াবা উদ্ধার, চোরাকারবারি জয়নাল অধরা ফরিদপুরে ৫ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার, আদালতে এক বছরের কারাদণ্ড কোদালিয়া শহীদনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা শামীম মুন্সীর অ্যাটর্নি জেনারেলের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ পাঁচবিবিতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে নোবিপ্রবি ছাত্রদলের দোয়া ও মিলাদ

দাউদকান্দিতে ৪’শ পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ করেন সাংবাদিক পরিবার

নিজস্ব সংবাদ দাতা / ১৭৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২০

১১ মে ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট : কুমিল্লার দাউদকান্দিতে ঈদে পরিবারের জন্য কেনাকেটা না করে উপজেলার জিংলাতলী ইউনিয়নের ৪’শ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। এই মহৎ উদ্যোগটি নিয়েছেন উপজেলার জিংলাতলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা ডট টিভির সম্পাদক  সাংবাদিক ওমর ফারুক মিয়াজী ৷ আজ সোমবার জিংলাতলী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ ও ইটাখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঈদ সামগ্রী বিতরণ করেন ৷

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কর্মহীন হয়ে পড়া জিংলাতলী ইউনিয়নের হতদরিদ্র ৪থশ পরিবারকে ঈদ উপহার সামগ্রী দেওয়া হয় ৷  উপহার সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, আলু, পেয়াজ, তেল, সেমাই ও চিনি। ঈদের দিন যাদের সেমাই কেনার সামর্থ নেই সে সকল ৪থশ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

জিংলাতলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাংবাদিক ওমর ফারুক মিয়াজী বলেন, করোনা মহামারীর কারণে হতদরিদ্র ও কর্মহীন মানুষ ঈদের দিন মিষ্টিমুখ করতে পারবে না। আবার অনেকের ঘরে খাবার নেই। তাই আমি পরিবারের জন্য ঈদের কেনাকাটা না করে এবং চার মাসের বাড়ি ভাড়ার টাকা দিয়ে ৪থশ পরিবারকে ঈদ উপহার সামগ্রী দিয়েছি।

উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান বলেন, জিংলাতলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি উদার মনের পরিচয় দিয়ে মহতী কাজ করেছেন। সামর্থবানরা ওনার মতো এগিয়ে আসলে সবার মুখে হাসি ফুটবে।সূত্র,: আমাদের দাউদকান্দি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন