ঢাকা   ০২:২৪:৫৯ এএম, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ক্রীড়া সৌহার্দ্য, সম্প্রীতি ও দেশপ্রেমের চেতনাকে সুদৃঢ় করে: প্রধানমন্ত্রী কক্সবাজারে সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ রিয়াদ-দাম্মামের ১৩৪ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২০ হাজার ২৫৪ যাত্রী ঢাকার ৩৩ পয়েন্টে প্রতিমা বিসর্জন, নিরাপত্তায় ১৬ হাজারের বেশি পুলিশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, ভর্তি ১,৩৭৩ চট্টগ্রামে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, আটক ৬ ২৯ অক্টোবর সিজেএফডির ‘হেমন্ত সন্ধ্যা’ দুর্নীতি বন্ধে নেতাদের আগে দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী কুমিল্লায় কর্ণফুলীর বগি লাইনচ্যুত, ঢাকামুখী ট্রেন চলাচল বন্ধ সত্য-ন্যায়ের পক্ষে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

করোনায়” চরম সংকটে শিক্ষাব্যবস্থা

Reporter Name
  • Update Time : Tuesday, May 12, 2020,
  • 295 Time View
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

১২ মে ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,

মোঃ পারভেজ দেওয়ান:

“করোনা” এ যেনো এক আতংকে নাম।পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। প্রতিদিনই মৃত্যুর সারিতে যোগ হচ্ছে হাজার, হাজার লাশ।এখন পযন্ত করোনা বিস্তারের একটি কারন বেশি করে লক্ষ্য করা গেছে। সেটি হলো অসচেতনতা। পৃথিবীর যতো গুলো দেশে আজ করোনা ভয়ানক হয়ে উঠেছে তার জন্য তাদের খামখেয়ালী ও অসচেনতাই দায়ী।

বাংলাদেশ এদিক থেকে ব্যাতিক্রম। প্রথম থেকেই সতর্ক। করোনা মোকাবেলায় প্রথম থেকেই জনসমাগম হয় এমন সব কার্যকর বন্ধ ঘোষণা করেছে।প্রথম দিকে সব স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষনা করলেও পরবর্তীতে সকল অফিস, আদালত বন্ধ ঘোষণা করে।

সরকারের এ পদক্ষেপের ফলে করোনা অনেকাংশে মোকাবেলা করা সম্ভব হলেও বাংলাদেশের অর্থনীতি ও শিক্ষাব্যবস্থা চরম সংকটের মধ্যে পরেছে।

ইতিমধ্যে করোনা ভাইরাস এর কারনে এবারের এইচএসসি পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে।যা গত ১ লা এপ্রিল হওয়ার কথা ছিল।

শিক্ষার্থী এবং শিক্ষার্থীদের পরিবার এ নিয়ে চিন্তিত। ঢাকা কমার্স কলেজ পড়ুয়া শিক্ষার্থী আরাফাত বলেন”আমাদের পরীক্ষা এপ্রিলের ১ তারিখ হওয়ার কথা থাকলেও, কবে নাগাদ পরীক্ষা হবে সে ব্যাপারে আমরা সন্দিহান। তিনি আরো বলেন, যদিও আমরা পরীক্ষার প্রস্তুতির জন্য সময় বেশি পেয়েছি তারপরেও দেরিতে পরীক্ষা হওয়া আমাদের জন্য নেতিবাচক । আমরা পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য পর্যাপ্ত সময় পাবো না।

পঞ্চম শ্রেনী পড়ুয়া রাফির মা তার ছেলেকে নিয়ে বেশ চিন্তিত। তিনি বলেন,আমার ছেলের অর্ধ বার্ষিক পরীক্ষা এপ্রিল এ হওয়ার কথা থাকলেও করোনার কারণে তা পিছিয়ে দিয়েছে।কবে নাগাদ পরীক্ষা হবে তা নিশ্চিত না।করোনার কারনে স্কুল বন্ধ থাকায় তার পড়ার গতি তেমন নেই। যা নিয়ে আমি বেশ চিন্তিত ।

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ কলেজ এর শিক্ষার্থী নাহিদ বলেন” কেবলমাত্র আমাদের সেশনজট এর জট খুলতে শুরু করেছিল।এর মাঝেই এই দুর্যোগ । আমাদের পরবর্তী পরীক্ষা সঠিক সময়ে হবে কি-না তা নিয়ে আমরা সন্ধিহান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি