ঢাকা   ০৩:২৭:১৬ পিএম, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

করোনায় আরো ১৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১ হাজার ২৭৩

Reporter Name
  • Update Time : Sunday, May 17, 2020,
  • 220 Time View
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

১৭ মে,২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। দেশের নতুন করে আরও ১ হাজার ২৭৩ জন রোগী শনাক্ত হয়েছেন। এখন পর্যন্ত মোট ৩২৮ জন আক্রান্ত রোগী মৃত্যুবরণ করেছেন। মোট শনাক্ত রোগীর সংখ্যা ২২ হাজার ২৬৮ জন। আরও ২৫৬ জন গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়িতে ফিরেছেন। এ নিয়ে মোট ৪ হাজার ৩৭৩ জন আক্রান্ত করোনামুক্ত হয়ে বাসায় ফিরেছেন।





রোববার (১৭ মে) নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ১১৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ৪২ ল্যাবের নমুনা পরীক্ষার তথ্য উপস্থাপন করা হয়। এখন পর্যন্ত মোট ১ লাখ ৭৫ হাজার ৪০৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করা ১৪ জনের ১৩ জন পুরুষ ও ১ জন নারী। এদের ১ জনের বয়স ৮১ থেকে ৯০ বছরের মধ্যে, ৩ জনের বয়স ৭১ থেকে ৮০ বছরের মধ্যে, ৩ জনের বয়স ৬১ থেকে ৭০ বছরের মধ্যে, ৩ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, ২ জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে, ১ জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে আর ১ জনের বয়স ১১ থেকে ২০ বছরের মধ্যে,। এদের মধ্যে ৯ জন ঢাকা বিভাগের, ৫ জন চট্টগ্রাম বিভাগের।

স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে তিনি সকলকে ঘরে থাকার এবং কিছুক্ষণ পর পর নিয়মিত সাবান পানিতে হাত ধোয়ার পরামর্শ দেন। অতি প্রয়োজন না হলে ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দেয়া হয়। এ ছাড়া ঘর থেকে বের হতে হলে অবশ্যই মাস্ক ও গ্লাভস ব্যবহার করার পরামর্শ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। করোনা সংক্রমণ রোধে তিনি বেশি বেশি আমিষ জাতীয় খাবার খাবার পরামর্শ দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি