• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নোবিপ্রবি অর্থনীতি বিভাগের ৯ম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মেঘনার মুগার চরে মাদকবিরোধী র‍্যালি শিক্ষার্থী লাঞ্ছনার অভিযোগে যশোর শিক্ষা বোর্ড সচিবের অপসারণ দাবিতে বিক্ষোভ নগরকান্দায় বিএনপির দুই নেতার বিরুদ্ধে ফেক আইডিতে অপপ্রচারের অভিযোগ উখিয়ায় বিজিবির অভিযানে ২ লাখ ইয়াবা উদ্ধার, চোরাকারবারি জয়নাল অধরা ফরিদপুরে ৫ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার, আদালতে এক বছরের কারাদণ্ড কোদালিয়া শহীদনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা শামীম মুন্সীর অ্যাটর্নি জেনারেলের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ পাঁচবিবিতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে নোবিপ্রবি ছাত্রদলের দোয়া ও মিলাদ

ঠাকুরগাঁওয়ে ইউপি সদস্য বরখাস্ত

নিজস্ব সংবাদ দাতা / ২০২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৮ মে, ২০২০

১৮ মে ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,

মোঃ আকতারুল ইসলাম আক্তার ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ সরকারি চাল আত্মসাতপূর্বক মজুদ রাখার অভিযোগে ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য কুলসুম বেগমকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। এ বিষয়ে আজ স্থানীয় সরকার বিভাগ প্রজ্ঞাপন জারি করেছেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহিলা সদস্য কুলসুম বেগম সরকারি চাল আত্মসাতপূর্বক মজুদ রাখার বিষয়টির প্রমান মিলেছে। তাই তাকে তার পদ থেকে সাময়িক বরখাস্ত করা হলো।
উল্লেখ্য, গত (৯ এপ্রিল) দুপুরে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার কুশলডাঙ্গী বাজার এলাকার ভাই ভাই হাস্কিং মিলসহ কয়েকটি গুদামে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল আলম সুমন ৮৮৯ বস্তা সরকারি চাল জব্দ করেন। পরে গুদামগুলো সিলগালা করে দেয়া হয়। এ ঘটনায় ১০ এপ্রিল শুক্রবার সকালে ৬ জন অভিযুক্তের নাম উল্লেখ করে বালিয়াডাঙ্গী থানায় একটি মামলা দায়ের করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নিখিল চন্দ্র বর্মণ। অভিযুক্তরা হলেন- ইউপি সদস্য কুলসুম বেগম,পান্না কউসার, আমিরুল ইসলাম, সামিরুল ইসলাম, আব্দুর রশিদ, জামিরুল ইসলাম। ঘটনার দীর্ঘ একমাস পর এ সিন্ধান্ত দিয়ে স্থানীয় সরকার বিভাগ প্রজ্ঞাপন জারি করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন