ঢাকা   ১০:২৯:৪৫ এএম, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হোমনায় প্রধানমন্ত্রীর নির্দেশে ১২০০ শত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী উপহার দিলেন আমেরিকা প্রবাসী দেলোয়ার হোসেন মমিন

Reporter Name
  • Update Time : Tuesday, May 19, 2020,
  • 245 Time View
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

১৯ মে ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,
সৈয়দ আনোয়ার হোমনা :
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেক্রমে কুমিল্লার হোমনা উপজেলার চান্দেরচর ইউনিয়নের কর্মহীণ ঘরবন্দি, অসহায় দরিদ্র ১২০০ পরিবারের মাঝে নিজ অর্থায়নে ঈদ উপহার হিসাবে খাদ্য সামগ্রী দিলেন আমেরিকা প্রবাসী দেলোয়ার হোসেন মমিন।

মহামারী করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় দুঃস্থ, দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই নির্দেশ মোতাবেক অাজ ১৯ মে মঙ্গলবার চান্দেরচর ইউনিয়নের ১২০০ শত পরিবারের মাঝে নিজস্ব অর্থায়নে এই ঈদ উপহার সামগ্রী তুলে দিলেন। উপজেলার চান্দের চর ইউনিয়নের, মাইজচর গ্রামের ঐতিহ্যবাহী মমিন বাড়ির, মৃত ছিদ্দিকুর রহমান মমিনের ছোট ছেলে অামিরিকা প্রবাসী দেলোয়ার হোসেন মমিন। উপহার সামগ্রীর মধ্যে ছিলো চাল,অাটা,চিনি,গুড়ু দুধ ও লবন।

অাজ সকাল ৮ টায় সামাজীক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে ইউনিয়নের অন্তর্গত পাড়াতলী গ্রামের মানুষের মাঝে, এই উপহার সামগ্রী বিতরণের মধ্য দিয়ে। বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন,মোঃ দেলোয়ার হোসেন মমিন এর বড় ভাই, এদত্ব অঞ্চলের প্রিয় মুখ সমাজসেবক, চান্দেরচর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য মোঃ হারুন মমিন,এসময় অারো উপস্থিত ছিলেন চান্দেরচর ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারন সম্পাদক মোঃ ফারুক মমিন, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান, থানা আওয়ামীলীগের সদস্য ডাঃ আব্দুর রহিম, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ রকিবুল হাসান, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাক্তার মুজিবুর রহমান, হোমনা উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জামশেদ সরকার হিমেল,মোঃ আবুল খায়ের মমিন, আরিয়ান মমিন প্রমুখসহ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্থানীয় সুশিল সমাজের ব্যক্তিবর্গ।

এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মোঃ হারুন মমিন বলেন,মহামারী করোনা ভাইরাসের এই দূর্যোগকালীন সময় মোকাবেলায়,গনতন্ত্রের জননী বঙ্গবন্ধু কণ্যা সফল প্রধানমন্ত্রী অামাদের নেত্রী শেখ হাসিনা সামর্থনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়ানোর যে নির্দেশ দিয়েছেন। অামরা তা পালন করছি। ইনশাহ্ অাল্লাহ অামাদের সাধ্যমতো এই পরিস্থিতি মোকাবেলায় জনগনের পাশে অাছি এবং থাকবো। এ সময় সরকারী নির্দেশনা মেনে সকলকে ঘরে থাকার অাহব্বান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি