ঢাকা   ১১:৪২:২০ এএম, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

টাংগাইলে বাসে আগুন;আধা ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকলকর্মীরা

Reporter Name
  • Update Time : Saturday, May 23, 2020,
  • 229 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

২৩ মে ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, শেখ মাজহারুল ইসলাম সোহান,, টাংগাইলঃ

টাঙ্গাইলে হঠাৎ বাসে আগুন লাগার সংবাদ পেয়ে দ্রুত দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌছে প্রায় আধা ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

শনিবার বিকেলে ঘটনাটি ঘটে টাঙ্গাইল সদরের শিবপুরের বড় শিলা এলাকাতে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোঃ সফিকুল ইসলাম জানান, মামুন মাহিম পরিবহনের বাসে আগুনের সংবাদ পেয়ে বিকেল সোয়া চারটার সময় টাঙ্গাইল ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘন্টায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনের সূত্রপাতের কারণ প্রাথমিক ভাবে জানা যায়নি। আগুনে (ঢাকা মেট্রো-টাঙ্গাইল-জ-১১-০১২৬) গাড়ী ক্ষতিগ্রস্থ হয়েছে।এবং আগুনে কেউ হতাহত হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি