ঢাকা   ০৪:৩২:৪৫ এএম, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নভেম্বরে ঢাকায় আসছেন জাতিসংঘের প্রতিনিধি জাতিসংঘ মানবাধিকার পরিষদের উপদেষ্টা হলেন সুফিউর রহমান এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী ড্রেনেজ ছাড়া আর রাস্তা নয়, তিন বছরে রাস্তা নষ্ট হলে ঠিক করবেন ঠিকাদার রোহিঙ্গারা অধিকার চায়, দান নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী নদী শাসনে আধুনিক প্রযুক্তি ও গবেষণালব্ধ অভিজ্ঞতা কাজে লাগানোর তাগিদ বিনামূল্যের পাঠ্যবইয়ে ২৫২ কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের অভিযোগে দুদকের অভিযান আয় কমলেও সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ কুমিল্লায় ‘খ’ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ওসি মেঘনা থানার শহীদুল ইসলাম

গজারিয়ায় মুক্তিযোদ্ধার দুই পা ভেঙ্গে দিলো সন্ত্রাসীরা

Reporter Name
  • Update Time : Friday, May 29, 2020,
  • 203 Time View

২৯ মে,২০২০, বিন্দুবাংলা টিভি. কম, এম ডি ওসমান,
গজারিয়া প্রতিনিধিঃ বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামে ভোর ৫ ঘটিকার সময় সন্ত্রাসী তরিকুল বাহিনী পূর্বশত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে মুক্তিযোদ্ধা ও সাবেক মেম্বার এবাদুল্লাহ সহ তিন জনকে এলোপাথাড়ি লোহার পাইপ দিয়ে পিটিয়ে আহত করে। প্রতিদিনের মতো ফজর নামাজ পড়ার জন্য ঘর থেকে বাহির হলে পূর্ব পরিকল্পিত ভাবে উৎ পেতে থাকা তরিকুল, তোফাজ্জল পিতা শহীদুল্লাহ আড়ালিয়া সহ আরো ৫/৬ জন সন্ত্রাসী তার উপর আক্রমণ করে, তার চিৎকারে স্ত্রী-কন্যা তাকে বাঁচাতে এগিয়ে এলে তাদেরকেও বেধড়ক মারপিট করা হয়। বীর মুক্তিযোদ্ধা এবাদুল্লাহর কন্যা জানায় উপায়ন্তর না দেখে তারা ৯৯৯ এ ফোন করে এবং কিছুক্ষন পরেই পুলিশ তাদেরকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়ে দেয়। পুলিশের টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। বর্তমানে আহত মুক্তিযোদ্ধার স্ত্রী সোনারগাঁও সরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছে। বীর মুক্তিযোদ্ধা এবাদুল্লাহ অবস্থার অবনতি হলে তাকে পঙ্গু হাসপাতালে রেফার করা হয় এবং সেখানেই চিকিৎসাধীন আছে। সোনারগাঁ সরকারি হাসপাতালের কর্তব্যরত ডাক্তারের কাছে জানতে চাইলে তিনি জানান এক্স-রে করার পর আমরা যা রিপোর্ট পেয়েছি তাতে তার দুটি পা সম্পূর্ণ ভেঙ্গে গেছে সুতরাং তার চিকিৎসা পঙ্গু হাসপাতাল ছাড়া আমাদের এখানে করা সম্ভব নয়।
এদিকে সরেজমিনে আড়ালিয়া গ্রামে গেলে স্থানীয় ইউনিয়ন পরিষদ মেম্বার শুকুর আলী সহ আশেপাশের লোকজন জানান সন্ত্রাসী তরিকুল, তোফাজ্জল পিতা শহীদুল্লাহ, গ্রাম: আড়ালিয়া সহ অজ্ঞাত আরো পাঁচজন কোন কিছু বুঝে উঠার আগেই ভোর ৫ টায় এলোপাতাড়ি পিটিয়ে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মেম্বার এবাদুল্লাহ সহ তার স্ত্রী কন্যাকে আহত করে পালিয়ে যায়। তরিকুল তোফাজ্জল গং দের সাথে মুঠোফোনে কল করে তাদেরকে পাওয়া যায়নি।
৯৯৯ এ ফোন করার পর উদ্ধারকারী পুলিশ অফিসার জামাল উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি জানান, খবর পেয়ে তারা আহতদেরকে উদ্ধার করে হসপিটালে পাঠানোর ব্যবস্থা করেন। গজারিয়া থানার ওসি তদন্ত মামুনুর রশীদ জানান এখনো থানায় কোন লিখিত অভিযোগ করা হয়নি তবে লিখিত অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মেম্বার এবাদুল্লাহর কন্যা আমাদেরকে জানান বাবাকে পঙ্গু হাসপাতালে চিকিৎসা এবং মাকে সোনারগাঁ হসপিটালের চিকিৎসা করতে গিয়ে অভিযোগ করার সময় পাননি আগামীকাল তারা অভিযোগ নিয়ে থানায় আসবেন।
এদিকে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল গজারিয়া শাখার ডেপুটি কমান্ডার তোফাজ্জল হোসেন আমাদেরকে জানান আমরা সকল মুক্তিযোদ্ধারা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও দুঃখ প্রকাশ করি এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আসামিদের কে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি