ঢাকা   ০১:২৮:৫৩ এএম, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ক্রীড়া সৌহার্দ্য, সম্প্রীতি ও দেশপ্রেমের চেতনাকে সুদৃঢ় করে: প্রধানমন্ত্রী কক্সবাজারে সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ রিয়াদ-দাম্মামের ১৩৪ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২০ হাজার ২৫৪ যাত্রী ঢাকার ৩৩ পয়েন্টে প্রতিমা বিসর্জন, নিরাপত্তায় ১৬ হাজারের বেশি পুলিশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, ভর্তি ১,৩৭৩ চট্টগ্রামে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, আটক ৬ ২৯ অক্টোবর সিজেএফডির ‘হেমন্ত সন্ধ্যা’ দুর্নীতি বন্ধে নেতাদের আগে দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী কুমিল্লায় কর্ণফুলীর বগি লাইনচ্যুত, ঢাকামুখী ট্রেন চলাচল বন্ধ সত্য-ন্যায়ের পক্ষে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

কোভিড -১৯, থামাতে পারেনি আইডিয়ালকে

Reporter Name
  • Update Time : Tuesday, July 7, 2020,
  • 263 Time View
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

৭ জুন ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,

মোঃ আকতারুল ইসলাম আক্তার ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ সম্প্রতি ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার প্রাণ কেন্দ্র নেকমরদ উপশহরে অবস্থিত নেকমরদ আইডিয়াল স্কুল এন্ড কলেজ এর নতুন নতুন উদ্যোগ ইতিমধ্যে শিক্ষার্থী, অভিভাবক ও সুধী মহলে ফেলেছে আলোচনার ঝড়।

১৭ মার্চ ২০২০ এ স্কুল বন্ধ হলেও ০১ দিনের জন্যও বন্ধ রাখেনি অনলাইন ক্লাস, Note Sheet প্রদান সহ সার্বক্ষণিক ও অব্যাহত নজরদারী করে প্রতিষ্ঠানটি।বে-সরকারি/প্রাইভেট স্কুল হলেও নাম মাত্র ছাত্র বেতন দিয়ে নিরলস শ্রম দিয়ে যাচ্ছেন একদল তরুণ শিক্ষক। তথ্য নিয়ে জানা যায় শিশু থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত টিউশন ফি ২৫০ টাকা, ষষ্ঠ – অষ্টম শ্রেণি পর্যন্ত ৪০০ টাকা ও নবম – দশম শ্রেণি পর্যন্ত ৭০০ টাকা মাত্র।

সম্প্রতি শিক্ষার্থীর শিক্ষা জীবনের কথা, গতি-প্রকৃতি সচল রাখতে বিশেষ উদ্যোগে ৮০০ শিক্ষার্থীর স্ব-স্ব বাড়িতে অভিভাবক নির্দেশনা, রুটিন, খাতা ও প্রশ্নপত্র পাঠিয়ে এসএমএস এর মাধ্যমে একযোগে রিকোভার এক্সাম-২০২০ এর আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা পড়ালেখার মনযোগী ও আন্তরিক হয়ে উঠেছে। মুঠোফোনে অভিভাবক সমূহ ব্যাপক সাড়া ও উদ্দীপনার কথা জানিয়েছেন আমাদের স্থানীয় প্রতিনিধিকে। এদিকে প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও গুণী শিক্ষক হিসেবে পরিচিত জনাব তালুকদার শাহজালাল জুয়েল জানান ৩৬ টি জোনে গ্রাম ভিত্তিক শিক্ষার্থী ভাগ করে শিক্ষকরা দিন-রাত পরিশ্রম করে জীবনের ঝুকি নিয়ে যেভাবে শ্রম দিচ্ছেন তার সুফল প্রতিষ্ঠান ও এই জনপদের সকল মানুষদের ঘরে পৌছাবে, ইনশা আল্লাহ্‌। পাশাপাশি আইসিটি বান্ধব শিক্ষা ব্যবস্থা ও বিশ্বব্যাপি চতুর্থ আইসিটি বিপ্লবে আমাদের শিক্ষক-শিক্ষার্থীরা এগিয়ে থাকবে এক অনন্য মাত্রা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি