ঢাকা   ০৪:৩৭:৪৮ পিএম, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: কৃষিমন্ত্রী ৫ জেলায় পুকুর দখল-ভরাট বন্ধে মনিটরিং কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের আজকের তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ নেতৃত্ব : রাষ্ট্রপতি এনসিপির নতুন উপকমিটির দায়িত্বে আসিফ ও মনিরা হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু মিষ্টির শূন্য আসনে বিএনপির প্রার্থী এলিজা জামান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগ নেতাদের সাক্ষাৎ সত্যনিষ্ঠ সাংবাদিকরাই স্বৈরাচারের পতনে ভূমিকা রেখেছেন : রুহুল কবির রিজভী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি ঢাকার উন্নয়নে সবার অংশগ্রহণ ও সহযোগিতা চাইলেন সড়কমন্ত্রী

তিতাসের সড়কে বৃষ্টিতে হাটু পানি!

Reporter Name
  • Update Time : Monday, July 13, 2020,
  • 215 Time View
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

১৩ জুলাই ২০২০,বিন্দুবাংলা টিভি. কম,
মোঃআলমগীর হোসেন হোসেন, তিতাস (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লা উত্তরের তিতাস উপজেলার গাজীপুর হতে জগতপুর এলজিইডি সড়কের করুন অবস্থা। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় রাস্তায় সৃষ্ট খানাখন্দে সামান্য বৃষ্টিতেই জমে যায় হাঁটুপানি। এতে করে এই সড়কে যাতায়াতকারী জনসাধারণতে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।

এছাড়াও সড়কের এমন অবস্থায় প্রতিদিনই ঘটছে ছোট-খাটো দুর্ঘটনা। অপরদিকে যাত্রীদেরও গুণতে হচ্ছে অতিরীক্ত ভাড়া। সড়কে সৃষ্ট খানাখন্দের কারণে এই সড়কে চলাচলকারী সিএনজিচালিত অটোরিক্সাসহ অন্যান্য যানবাহনগুলো প্রায় প্রতিদিনই করাতে হচ্ছে মেরামত। ফলে চালক ও মালিকদেরও দৈনন্দিন গুণতে হচ্ছে বাড়তি ব্যয়।
এই সড়কে নিয়মিত চলাচলকারী সিএনজিচালিত অটোরিক্সা চালক আব্দুল মতিন বলেন, করোনা পরিস্থিতির কারণে দৈনন্দিন যাত্রী কমে যাওয়া এবং সড়কের এমন অবস্থায় আমাদের আয়-রোজগার কমে গেছে। এমন অবস্থায় পরিবার নিয়ে কোনরকম বেঁচে থাকলেও সড়কের এই খারাপ অবস্থার কারণে প্রতিদিনই আমাদের গাড়ী মেরামত খরচ বেড়ে যায়। এসময় সড়কটি দ্রুত মেরামতের জন্য স্থানীয় এমপি ও প্রশাসনের প্রতি অনুরোধ জানান তিনি।
স্থানীয় জনসাধারণ সাংবাদিকদের জানান, বিগত কয়েক বছর ধরে গাজীপুর হইতে সাগরফেনা পর্যন্ত ১ কি.মি সড়কের খুবই খাারাপ অবস্থা। এদিকে সাগরফেনা হইতে ২য় দশানীপাড়া ব্রিজ পর্যন্ত রাস্তার দুপাশ ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে এবং দিনদিনই এর অবস্থার অবনতি হচ্ছে।
এই বিষয়য়ে স্থানীয় ২নং জগতপুর ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান বলেন, জনগণের চলাচলের সুবিধার্থে পরিষদের উদ্যোগে রাস্তায় মাটি ভরাটের কাজ চলছে।
উপজেলা প্রকৌশলী মুহিব উল্লাহ বলেন, সড়কটির ১ম ১ কি.মি অংশ টেন্ডার হয়েছিল, কিন্তু কোন ঠিকাদার টেন্ডারে অংশগ্রহণ না করায় সড়কটি মেরামত করা সম্ভব হয়নি। নতুন করে ওই ১কিমি. ছাড়াও সম্প্রতি ক্ষতিগ্রস্থ বাকী অংশসসহ এই অর্থ বছরে টেন্ডার করার প্রস্তাব পাঠানোর প্রক্রিয়া চলছে। আশাকরি টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হলে চলতি অর্থ বছরে সড়কটির মেরামত কাজ সম্পন্ন হতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি