• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
পাঁচবিবিতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে নোবিপ্রবি ছাত্রদলের দোয়া ও মিলাদ কালিহাতীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন, পোনা অবমুক্ত ও পুরস্কার বিতরণ বাকেরগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন বরুড়া বার্তা’ ফেসবুক আইডির বিরুদ্ধে মিথ্যাচার ও মানহানিকর প্রচারণার অভিযোগ, তদন্তের দাবি মেঘনায় প্রকাশ্যে গাঁজা সেবন, দুইজনের কারাদণ্ড কুলাউড়ার পীরজাদা আজমল আলী শাহ সাংবাদিক ও মানবাধিকার কর্মী হিসেবে দায়িত্ব লাভ করায় অভিনন্দন যশোরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ শুরু নোবিপ্রবি এসিসিই বিভাগের ১৫তম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

পাট ব্যবসায়ীদের বকেয়া পরিশোধের দাবীতে মানববন্ধন

নিজস্ব সংবাদ দাতা / ১৮৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০

১৪ জুলাই ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,
শহিদুলইসলাম কাজল, জামালপুর প্রতিনিধি :জামালপুরে ৩০ কোটি টাকা বকেয়া পরিশোধের দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্বারক লিপি প্রদান করেছেন জেলার পাট ব্যবসায়ীরা। বুধবার দুপুরে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে ঘন্টাব্যাপী এই কর্মসুচী পালন করা হয়।
ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন জামালপুর জেলা পাট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ নজরুল ইসলাম ও যুগ্ম সম্পাদক রঞ্জন কুমার সিংহ, সরিষাবাড়ি উপজেলার পাট ব্যবসায়ী আব্দুর রউফ, দেওয়ানগঞ্জের জিয়াউর রহমান জিয়া, ইসলামপুরের আনোয়ার হোসেন প্রমুখ।
মানব বন্ধনে বক্তারা বলেন, তাদের দাবি বিজেএমসির কাছে পাটের ৩০ কোটি টাকা বকেয়া থাকলেও গত চার বছরেও তা পরিশোধ করা হচ্ছে না। এতে করে একদিকে পাট ব্যবসায়ীরা মানবেতর জীবনযাপন করছে অন্যদিকে চলতি পাট মৌসুমে চাষীদের কাছ থেকে পাট ক্রয় করতে পারছেন না। এছাড়াও ব্যাংকের কাছে বাড়ি, ব্যবসা সবকিছু বিক্রি করেও ব্যাংকের দেনা থেকে রক্ষা পাচ্ছে না। অবিলম্বে বকেয়া পরিশোধ করা না হলে বৃহত্তর আন্দোলনে যাবার ঘোষণা দিয়েছেন এ জেলার পাট ব্যবসায়ীরা। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে পাট ব্যবসায়ী সমিতি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন