• শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অশুভ দৃষ্টিভঙ্গি সত্যকে কখনো পরাজিত করতে পারে না রায়পুরে নৃশংস হত্যাকাণ্ড: হোমনায় পাশাপাশি চার কবরে ঘুমালো নিঃশেষ হওয়া পরিবারটি জাতীয় যাকাত সংগ্রহে শীর্ষে ডিসি ফরিদা খানম ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

নিজস্ব সংবাদ দাতা / ১১৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২০

৩১ জুলাই ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, অলিউল্লাহ, রাজশাহী :

সম্প্রতি রাজশাহী নগরীর তেরখাদিয়া এলাকার বাসিন্দা বাগমারা-৪ আসনের সাংসদ ইঞ্জিনিয়ার এনামুল হকের দ্বিতীয় স্ত্রী আয়েশা আক্তার লিজাকে নিয়ে রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক নতুন প্রভাত, অনলাইন সংবাদপত্র উত্তরবঙ্গ প্রতিদিন ডটকম, ভোরের আভা ডটকম, সংবাদ চলামন ডটকম, ইউনিভার্সাল ২৪ নিউজ ডটকম, ডিএসবি নিউজ ডটকমসহ বিভিন্ন গণমাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন, মনগড়া, উদ্দেশ্যে প্রণোদিত ও কল্পনাপ্রসূত মানহানিকর সংবাদ প্রকাশ হয়েছে।

এ সকল মিথ্যা, ভিত্তিহীন, মনগড়া ও কল্পনাপ্রসূত মানহানিকর সংবাদের প্রতিবাদ জানিয়েছেন বাগমারা-৪ আসনের সাংসদ ইঞ্জিনিয়ার এনামুল হকের দ্বিতীয় স্ত্রী আয়েশা আক্তার লিজা।

এক প্রতিবাদ লিপিতে লিজা জানান, একটি পক্ষ উদ্দেশ্যে প্রণোদিত হয়ে অসত্য, ভিত্তিহীন, মনগড়া, কল্পনাপ্রসূত ও উদ্দেশ্য প্রণোদিত হয়ে আমার বিরুদ্ধে মানহানিকর সংবাদ প্রকাশ করিয়েছে। প্রভাবিত ও উদ্দেশ্য প্রণোদিত হয়ে কিছু সংবাদকর্মীগণ আপত্তিকর এই সংবাদ প্রকাশ করেছেন। এতে আমার ও আমার স্বামীর (এমপি এনামুল হক) মানসম্মান ও আর্থ-সামাজিক অবস্থান চরমভাবে ক্ষুন্ন হয়েছে যা মোটেও গ্রহণযোগ্য নয়।

এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাগমারা-৪ আসনের সাংসদ ইঞ্জিনিয়ার এনামুল হকের দ্বিতীয় স্ত্রী আয়েশা আক্তার লিজা। একই সাথে মিথ্যা, কল্পনাপ্রসূত, উদ্দেশ্য প্রণোদিত, বিভ্রান্তিকর ও আপত্তিকর এই সকল সংবাদ প্রত্যাহারের আহবান জানান তিনি। অন্যথায়, প্রকাশিত ওই সকল উদ্দেশ্য প্রণোদিত, বিভ্রান্তিকর ও আপত্তিকর সংবাদের কারণে তার মানসম্মান ও আর্থ-সামাজিক অবস্থান চরমভাবে ক্ষুন্ন হওয়ায় আইনী ব্যবস্থা নেয়ার কথাও জানিয়েছেন আয়েশা আক্তার লিজা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন