• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে আলোচনা সভা ও দোয়া জয়পুরহাটে তরুণ ক্রিকেটারদের উৎসাহিত করতে জার্সি বিতরণ জয়পুরহাট সরকারি কলেজে জুলাই-আগস্ট শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন দেশ নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সংসদ উপনেতার পদে নতুন মুখ, নাকি এবারও শূন্য? তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ঘিরে তুঙ্গে কূটনৈতিক তৎপরতা শিক্ষকদের অশ্রু মুছতে ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে দোয়া ও দুঃস্থদের খাবার বিতরণ পুত্রবধূর বিরুদ্ধে চাচা শাশুড়ির মুখে ফুটন্ত পানি ঢেলে দেওয়ার অভিযোগ ১৫ আগস্ট ঘিরে যশোরে হাই অ্যালার্ট, ছয়টি পয়েন্টে চলছে তল্লাশি

হোমনার রামকৃষ্ণপুর ইসলামী শিশু সদন কর্তৃক জাতীয় শোক দিবস পালিত।

নিজস্ব সংবাদ দাতা / ১৬৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২০

১৫ আগষ্ট ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,
সৈয়দ আনোয়ার, হোমনা, কুমিল্লা :
হোমনার চান্দেচর ইউনিয়নের রামকৃষ্ণপুর ইসলামী শিশুসদন কর্তৃক, যথাযোগ্য মর্যাদায় পতাকা উত্তোলন, কোরআন তেলাওয়াত, ও দোয়ার মাহফিলের মধ্য দিয়ে ১৫’অাগষ্ট জাতীয় শোক দিবস পালিত।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারবর্গের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে, চান্দেরচর ইউনিয়নের অন্তর্গত রামকৃষ্ণপুর ইসলামী শিশু সদন আয়োজনে দিনব্যাপী শোক দিবস পালিত হয়।

আজ ১৫ই অাগষ্ট ২০২০ দিনের শুরুতে ইসলামী শিশু সদন অঙ্গনে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলনের মাধ্যমে শোক দিবসের কার্যক্রম শুরু হয়। পরে কোরআন তেলাওয়াত, আলোচনা সভা ও আখেরি মোনাজাতের মাধ্যমে শোক দিবস পালিত হয়।

মাওলানা আলহাজ্ব খলিলুর রহমানের পরিচালনায় শিশু সদনের শিক্ষক, মসজিদের ইমাম মুয়াজ্জিন ও মহল্লাবাসী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন