• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে আলোচনা সভা ও দোয়া জয়পুরহাটে তরুণ ক্রিকেটারদের উৎসাহিত করতে জার্সি বিতরণ জয়পুরহাট সরকারি কলেজে জুলাই-আগস্ট শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন দেশ নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সংসদ উপনেতার পদে নতুন মুখ, নাকি এবারও শূন্য? তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ঘিরে তুঙ্গে কূটনৈতিক তৎপরতা শিক্ষকদের অশ্রু মুছতে ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে দোয়া ও দুঃস্থদের খাবার বিতরণ পুত্রবধূর বিরুদ্ধে চাচা শাশুড়ির মুখে ফুটন্ত পানি ঢেলে দেওয়ার অভিযোগ ১৫ আগস্ট ঘিরে যশোরে হাই অ্যালার্ট, ছয়টি পয়েন্টে চলছে তল্লাশি

২ হাজার কোটি টাকা পাচারের মামলায় ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

নিজস্ব সংবাদ দাতা / ১৮১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২০

২২ আগষ্ট ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :
ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি নিশান মাহমুদ শামীমকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল রাজধানীর উত্তরা থেকে  শুক্রবার বিকেলে তাকে গ্রেপ্তার করে।

এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডি সদর দপ্তরের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. জিসান। তিনি জানান, ২ হাজার কোটি টাকা পাচারের মামলায় শামীমকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে, ফরিদপুরের পুলিশ সুপার আলিমুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, সোহাগ নামের শামীমের এক সহযোগীকেও গ্রেপ্তার করা হয়েছে।

ফরিদপুর পুলিশ সূত্রে জানা গেছে, দুই হাজার কোটি টাকা মানি লন্ডারিংয়ের ঘটনায় সিআইডি ঢাকার কাফরুল থানায় একটি মামলা দায়ের করে। সেই মামলায় গ্রেপ্তার করা হয় ফরিদপুর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই ইমতিয়াজ হাসান রুবেলকে। তাদের স্বীকারোক্তি মোতাবেক পরবর্তীতে গ্রেপ্তার করা হয় ফরিদপুর শহর আওয়ামী লীগের সভাপতি খন্দকার নাজমুল হাসান লেভী, জেলা শ্রমিক লীগের অর্থ সম্পাদক বিল্লাল হোসেন ও শহর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আসিবুর রহমান ফারহানকে। মানি লন্ডারিংয়ের ওই মামলাতেই সিআইডি ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি নিশান মাহমুদ শামীমকেও গ্রেপ্তার করলো।

ফরিদপুরের পুলিশ সুপার আলিমুজ্জামান জানান, ফরিদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম চৌধুরীর দায়ের করা চাঁদাবাজি মামলার পর থেকে নিশান মাহমুদ শামীম পলাতক ছিলেন। মানি লন্ডারিং মামলায় তিনি গ্রেপ্তার হলেও চাঁদাবাজি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে। শামীমকে ফরিদপুরে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল সাহার বাড়িতে হামলা ও মানি লন্ডারিং মামলায় জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৭ জন নেতাকর্মীকে এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে। এখনো গ্রেপ্তারের তালিকায় রয়েছেন ফরিদপুর আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের আরও অর্ধশতাধিক নেতাকর্মী।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন