• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে আলোচনা সভা ও দোয়া জয়পুরহাটে তরুণ ক্রিকেটারদের উৎসাহিত করতে জার্সি বিতরণ জয়পুরহাট সরকারি কলেজে জুলাই-আগস্ট শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন দেশ নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সংসদ উপনেতার পদে নতুন মুখ, নাকি এবারও শূন্য? তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ঘিরে তুঙ্গে কূটনৈতিক তৎপরতা শিক্ষকদের অশ্রু মুছতে ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে দোয়া ও দুঃস্থদের খাবার বিতরণ পুত্রবধূর বিরুদ্ধে চাচা শাশুড়ির মুখে ফুটন্ত পানি ঢেলে দেওয়ার অভিযোগ ১৫ আগস্ট ঘিরে যশোরে হাই অ্যালার্ট, ছয়টি পয়েন্টে চলছে তল্লাশি

সিলেটের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ চালু

নিজস্ব সংবাদ দাতা / ২১২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২০

প্রায় ১৯ ঘণ্টা পর সারাদেশের সঙ্গে সিলেটের রেলযোগাযোগ চালু হয়েছে। দুর্ঘটনাকবলিত সাতটি তেলবাহী ওয়াগানের দ্বারা ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের পর সিলেট-ঢাকা এবং সিলেট-চট্টগ্রামের আন্তঃনগর ট্রেনগুলো চলাচল করার সুযোগ পাচ্ছে।

রোববার (৮ নভেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার (গ্রেড-১) মো. আফছার উদ্দিন।

তিনি বলেন, আখাউড়া থেকে বগিমেরামতকারী ইঞ্জিন এসে লাইনের ওপর ছিটকে পড়া ওয়াগানগুলো সরিয়ে ট্রেনলাইন মেরামতের পর রোববার সকাল ৮টা থেকে চালু হয়েছে।

এর আগে শনিবার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও রেল স্টেশন এলাকায় একটি তেলবাহী ওয়াগান ট্রেন লাইনচ্যুত হয়ে সিলেট ঢাকা, সিলেট চট্টগ্রাম রেলপথে ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

এ দুর্ঘটনার কারণে দুই স্টেশনের এসে আটকা পড়া বিভিন্ন ট্রেনের যাত্রীরা চরম দুর্ভোগের মুখে পড়েন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন