• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে আলোচনা সভা ও দোয়া জয়পুরহাটে তরুণ ক্রিকেটারদের উৎসাহিত করতে জার্সি বিতরণ জয়পুরহাট সরকারি কলেজে জুলাই-আগস্ট শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন দেশ নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সংসদ উপনেতার পদে নতুন মুখ, নাকি এবারও শূন্য? তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ঘিরে তুঙ্গে কূটনৈতিক তৎপরতা শিক্ষকদের অশ্রু মুছতে ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে দোয়া ও দুঃস্থদের খাবার বিতরণ পুত্রবধূর বিরুদ্ধে চাচা শাশুড়ির মুখে ফুটন্ত পানি ঢেলে দেওয়ার অভিযোগ ১৫ আগস্ট ঘিরে যশোরে হাই অ্যালার্ট, ছয়টি পয়েন্টে চলছে তল্লাশি

খুলনায় ক্লিনিক থেকে মাদক জব্দ, আটক ২

নিজস্ব সংবাদ দাতা / ১৮৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২০

০৯ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট

খুলনা শহরে ‘হেলথ গার্ডেন’ নামের একটি বেসরকারি ক্লিনিক থেকে ১ হাজার ৬৫০ পিস ইয়াবা, ৫০ গ্রাম গাঁজা ও মাদক সেবনের সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ সময় আসাদুজ্জামান হিরা ও অথৈ নামের দুই কর্মচারীকে আটক করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) সন্ধ‌্যায় ওই ক্লিনিকের চিকিৎসক সুমন রায়ের কক্ষ থেকে এসব মাদক জব্দ করা হয়।

ওই ক্লিনিকে যৌথভাবে অভিযান চালায় খুলনা জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সুমন রায়ের কক্ষটি সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সুমন রায় স্বাধীনতা চিকিৎসক পরিষদের খুলনা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ মেডিক‌্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) খুলনা জেলা শাখার প্রচার ও জনসংযোগ সম্পাদক এবং বিএমএর কেন্দ্রীয় কমিটির কাউন্সিলর। ওই ক্লিনিকে তার মালিকানা আছে বলে জানা গেছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম রাসেল ইসলাম নূর। তিনি বলেন, ‘সুমন রায়ের কক্ষ থেকে ইয়াবা ও গাঁজা জব্দ করা হয়েছে। সেখানে বিদেশি মদের বোতল এবং গাঁজা ও ইয়াবা সেবনের উপকরণ পাওয়া গেছে। ওই কক্ষটি সিলগালা করা হয়েছে। যে দুজনকে আটক করা হয়েছে, তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হবে।’


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন