• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
বরুড়া বার্তা’ ফেসবুক আইডির বিরুদ্ধে মিথ্যাচার ও মানহানিকর প্রচারণার অভিযোগ, তদন্তের দাবি মেঘনায় প্রকাশ্যে গাঁজা সেবন, দুইজনের কারাদণ্ড কুলাউড়ার পীরজাদা আজমল আলী শাহ সাংবাদিক ও মানবাধিকার কর্মী হিসেবে দায়িত্ব লাভ করায় অভিনন্দন যশোরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ শুরু নোবিপ্রবি এসিসিই বিভাগের ১৫তম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯০৮ নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা হবে সম্পূর্ণ ফ্রি: প্রধানমন্ত্রী নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন উখিয়ায় জামায়াতে ইসলামীর দিনব্যাপী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

ড্রামের ভেতর থেকে যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

নিজস্ব সংবাদ দাতা / ১৬৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২০

১১ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

চাঁদপুরের শাহরাস্তিতে একটি পরিত্যাক্ত ড্রামের ভেতর থেকে সিদ্দিকুর রহমান নামে এক যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১১টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত সিদ্দিকুর রহমান কুমিল্লার সদর দক্ষিণের বাসিন্দা মৃত আমির হোসেনের ছেলে।

শাহরাস্তি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানান, উপজেলার রাজাপুর গ্রামে একটি পরিত্যাক্ত ড্রামের মধ্যে ক্ষতবিক্ষত অবস্থায় মরদেহটি পাওয়া যায়।

চাঁদপুরের পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান জানান, সিদ্দিকুর রহমান নিখোঁজ ছিলেন। তাকে খুঁজে পেতে তার মা কুমিল্লা সদর দক্ষিণ থানায় জিডি করেন। পরে সিদ্দিকুর রহমানের মরদেহের ছবি ফেসবুকে ভাইরাল হলে বিষয়টি তার স্বজনদের নজরে আসে। তারা মরদেহ শনাক্ত করেন।

এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে নানা তথ্য-উপাত্ত পুলিশ সংগ্রহ করছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন