ঢাকা   ০৩:২৭:৩৭ পিএম, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মহাখালী বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা এসি বাসে আগুন প্রধানমন্ত্রীর হাত ধরেই দেশের উন্নয়ন ও মানুষের ভাগ্যের পরিবর্তন হবে: প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী নিরাপদ পানি নিশ্চিতে বড় পরিকল্পনা : স্থানীয় সরকারমন্ত্রী আতপ চালের চাহিদা ও ভোগ নিয়ে গবেষণা জরুরি: খাদ্যমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী উখিয়ায় ৫০০ ফুট পাখি শিকারের ফাঁদ জব্দ ‎বুটেক্স আইইটি এক্সপো উদ্ভাবনকে এগিয়ে নেওয়ার প্রত্যাশা পানিসম্পদ মন্ত্রীর শিক্ষকদের জাতীয়করণ আজ হোক কাল হোক হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী পানি সহযোগিতা কমিটি: ভারতের প্রতিনিধিদের নাম চায় ঢাকা

‘মানুষ করোনায় ক্লান্ত কিন্তু করোনা ক্লান্ত হয়নি’

Reporter Name
  • Update Time : Thursday, November 12, 2020,
  • 238 Time View

১১ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেডরস গেব্রিয়াসাস আধানম বলেছেন, করোনা মহামারি নিয়ে মানুষ ক্লান্ত হয়ে পড়েছে। তবে এরপরও সতর্ক থাকতে হবে। মঙ্গলবার প্যারিস পিস ফোরামে তিনি এ কথা বলেছেন।

গত ১১ মাসে করোনা মহামারিতে বিশ্বে ১২ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। নতুন করে সংক্রমণ বাড়ায় অনেক দেশেই ফের লকডাউন বা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এতে বিপর্যস্ত হয়ে পড়ছে বিশ্ব অর্থনীতি।

আধানম বলেছেন, ‘আমরা হয়তো কোভিড-১৯ নিয়ে ক্লান্ত। তবে এটি আমাদের নিয়ে ক্লান্ত নয়। ইউরোপীয় দেশগুলো লড়াই করছে। কিন্তু ভাইরাসে উল্লেখযোগ্য পরিবর্তন আসেনি কিংবা এটি মোকাবিলায় খুব বেশি পদক্ষেপও নেওয়া যায়নি।’

করোনার চিকিৎসায় নিশ্চিত ওষুধ কিংবা ভাইরাসটি প্রতিরোধে পরীক্ষিত কোনো টিকা এখনও বাজারে আসেনি। তবে সর্বশেষ যুক্তরাষ্ট্রের ফাইজার তাদের ট্রায়ালে থাকা টিকাকে ৯০ শতাংশ এবং রাশিয়ার গামেলিয়া রিসার্চ ইনস্টিটিউটের টিকা ৯২ শতাংশ কার্যকর বলে দাবি করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের প্রথম দিকে টিকা বাজারে আসার সম্ভাবনা রয়েছে।

টিকার ব্যাপারে আধানম বলেছেন, ‘জরুরি ভিত্তিতে একটি টিকার প্রয়োজন। কিন্তু আমরা টিকার জন্য অপেক্ষা করতে পারি না এবং আমাদের সব ডিম এক ঝুড়িতে রাখতে পারি না।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি