• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, জব্দ ১৫ লাখ টাকার চোরাই পণ্য শিশুমৃত্যুর পর ময়নাতদন্ত হয়নি, উঠছে প্রশ্ন মেঘনা-তিতাস উপজেলার চরের জমি দ্বন্দ্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ জরুরি, হতে পারে হতাহত জিয়া শিশু কিশোর মেলার গাজীপুর মহানগর কমিটির অনুমোদন মৌলভীবাজার থেকে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তৃতীয় ধাপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রম্য: বিদ্যুৎহীন আলোর দেশে জুন ক্লোজিং দুই দশক ধরে সওজের জমি দখল করে ৭০ দোকান নির্মাণ, কোটি টাকার বাণিজ্য! কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও বৃত্তি প্রদান চাহিদা ১২ মেলে ৫-৬ মেগাওয়াট : অন্ধকারে মেঘনা

রাজধানীতে দুর্বৃত্তের হামলায় শিশুসহ আহত ৩

নিজস্ব সংবাদ দাতা / ১৭১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০

১১ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

রাজধানীর কোতোয়ালি থানাধীন রায়সাহেব বাজার সংলগ্ন ন্যাশনাল হাসপাতালের সামনে দুর্বৃত্তের হামলায় এক শিশুসহ তিনজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- বাবা দেবাশীষ চন্দ্র দাস, মা তমা চন্দ্র দাস ও তাদের ১০ বছর বয়সী শিশু অর্থি চন্দ্র দাস।

ঢাকা মেডিক‌্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন দেবাশীষ চন্দ্র দাস বলেন, বিকেলে প্রাইভেটকার নিয়ে সদরঘাট যাওয়ার পথে রায়সাহেব বাজার ন্যাশনাল হাসপাতালের সামনে পৌঁছালে একদল দুর্বৃত্ত হাতে মশাল ও লাঠিসোটা নিয়ে কয়েকটি গাড়িতে হামলা চালায় এবং ইট পাটকেল নিক্ষেপ করে। এতে আমাদের গাড়ির কাঁচ ভেঙে     আমার মেয়ের মাথায় ইটের আঘাত লাগে। এ সময় আমি ও আমার স্ত্রীও আহত হই। পরে গাড়ি রেখে সিএনজিচালিত অটোরিকশায় করে হাসপাতালে আসি।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, সংশ্লিষ্ট থানার সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন