• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অপরাধ দমনে জিরো টলারেন্স, মেঘনায় উন্নয়ন বঞ্চিত এলাকায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে — ড. মোশাররফ কোরবানির পশুর হাট ইজারাদার: শুধু ব্যবসা না আধিপত্য মেঘনায় ইয়াবাসহ আটক মোসলেম মিয়াকে কারাগারে প্রেরণ “তিন মাসে চার খুন” বক্তব্য নিয়ে প্রশ্ন, একটি হত্যাকাণ্ডের তথ্য মিলছে না মেঘনায় জমি সংক্রান্ত জেরে ভাইয়ের বিরুদ্ধে খুন-জখমের আশঙ্কার অভিযোগ দেশে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় নতুন রাজনৈতিক ধারা গড়ে তুলছে এনসিপি: হাসনাত আবদুল্লাহ এমপি নির্বাচনী গণসংযোগে হামলার মামলায় আ’লীগের ৮৬ নেতাকর্মী আসামি মেঘনায় পৃথক অভিযানে গাঁজা-চোরাই মাল জব্দ চাঁদাবাজি,সন্ত্রাসী ও মাদককারবারি প্রতিহত করা হবে : ড.খন্দকার মারুফ প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, পুলিশের চোখ ফাঁকি দিয়ে চালক উধাও

গুগলে ছবি রাখলে দিতে হবে টাকা

নিজস্ব সংবাদ দাতা / ২৮৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০

১১ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

ছবি রাখার নির্ভরযোগ্য গুগল ফটোজ ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ। স্মার্টফোনে বেশি জায়গা না থাকলে সহজেই সেখানে ছবি রেখে দেয়া যায়। তবে বিনামূল্যে আনলিমিটেড ছবি ব্যাকআপের সুবিধা তুলে নিচ্ছে গুগল।

প্রযুক্তিবিষয়ক সাইট দ্য ভার্জ জানায়, আগামী বছরের জুনের শুরুতে এ নিয়ম চালু করতে যাচ্ছে টেক জায়ান্টটি। তবে সুখবর হচ্ছে, ২০২১ সালের ১ জুনের আগ পর্যন্ত বিনামূল্যে যত ইচ্ছা ছবি রাখা যাবে গুগল ফটোজে। এই সময়ের আগে ব্যবহারকারীরা অন্যত্র ছবি সরিয়ে নেয়ারও সুযোগ পাবেন।

এসময় থেকে উচ্চমানসম্পন্ন সব ছবি ও ভিডিও ব্যাকআপ ১৫ জিবি স্টোরেজের মধ্যেই ধরা হবে। এর বাইরে ছবি ও ভিডিও ব্যাকআপ রাখতে আলাদা স্টোরেজ বা জায়গা কিনতে হবে। গুগল ড্রাইভ ও জিমেইলে তথ্য রাখার ক্ষেত্রে এভাবেই হিসাব করা হয়।

বিষয়টি জানিয়ে ই-মেইল ব্যবহারকারী সবার কাছে আনুষ্ঠানিক মেইল পাঠাতে শুরু করেছে গুগল। গুগল ওয়ান নামক সেবা থেকে ছবি রাখার স্টোরেজ কিনতে পারবে ব্যবহারকারীরা। প্রযুক্তি বিশ্লেষকেরা মনে করছেন, গুগল ওয়ান নামের সেবার সাবসক্রিপশন বাড়াতেই এ পদক্ষেপ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন