• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

আশা জাগাচ্ছে অস্ট্রেলিয়ার ভ্যাকসিন

নিজস্ব সংবাদ দাতা / ১৯৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২০

১৩ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

অস্ট্রেলিয়ার স্বাস্থ্যমন্ত্রী গ্রেগ হান্ট বলেছেন, করোনার বিরুদ্ধে দেশটির তৈরি ভ্যাকসিন আশা জাগাচ্ছে। চূড়ান্ত পর্যায়ের পরীক্ষা চলছে এই ভ্যাকসিনের। প্রাথমিক পরীক্ষায় নিরাপদ বলে প্রমাণিত হয়েছে। এ টিকায় অ্যান্টিবডিও তৈরি হচ্ছে।

শুক্রবার (১৩ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন তিনি।

জার্মান সংবাদ সংস্থা ডয়চে ভেলে জানিয়েছে, অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয় ও সিএসএল মিলে তৈরি করছে এই ভ্যাকসিন।  সবকিছু পরিকল্পনামাফিক এগোলে আগামী বছর এই ভ্যাকসিন বাজারে এসে যাবে।

সিবিএস নিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ফাইজার ইনকরপোরেশন ও যুক্তরাজ্যের অ্যাস্ট্রাজেনেকার মতো কয়েকটি টিকা প্রস্তুতকারক প্রতিষ্ঠান দ্রুত তাদের টিকার শেষ ধাপের ফলাফল জানাতে পারে।  গত সোমবার (৯ নভেম্বর) মার্কিন টিকা প্রস্তুতকারক ফাইজার ও তাদের জার্মান সহযোগী বায়োএনটেক দাবি করেছে, তাদের তৈরি কোভিড-১৯ টিকা তৃতীয় ধাপের পরীক্ষায় প্রাথমিক ফলাফলে ৯০ শতাংশ কার্যকারিতা দেখিয়েছে।

উল্লেখ্য, বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় ফের রেকর্ড ৬ লাখ ৪৩ হাজার রোগী শনাক্ত হয়েছে। মারা গেছে আরও প্রায় ১০ হাজার মানুষ। দিনে সর্বোচ্চ রেকর্ড ১ লাখ ৭৭ হাজার সংক্রমণ শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন