ঢাকা   ০৪:২২:৪১ পিএম, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জঙ্গল সলিমপুরে সারদার আদলে পুলিশ একাডেমি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী হামে নতুন রোগী ১,৪২৮, মৃত্যু ৪ ফ্যামিলি কার্ডের নামে টিপসই নিয়ে বিয়ের ‘কাবিননামা’ করার অভিযোগ সংস্কৃতি বিষয়ক মন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের পার্লামেন্টারি প্রতিনিধিদলের সাক্ষাৎ জাপানে যাচ্ছেন ১৭ বিচারক, ৬ আইনজীবী মহাখালী বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা এসি বাসে আগুন প্রধানমন্ত্রীর হাত ধরেই দেশের উন্নয়ন ও মানুষের ভাগ্যের পরিবর্তন হবে: প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী নিরাপদ পানি নিশ্চিতে বড় পরিকল্পনা : স্থানীয় সরকারমন্ত্রী আতপ চালের চাহিদা ও ভোগ নিয়ে গবেষণা জরুরি: খাদ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী ভিসার আবেদন শুরু

Reporter Name
  • Update Time : Sunday, November 15, 2020,
  • 237 Time View

১৫ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

নতুন আবেদনকারীদের কাছ থেকে আবেদনপত্র গ্রহণ শুরু করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।

রোববার (১৫ নভেম্বর) থেকে এফ, জে এবং এম ক্যাটাগরির ভিসার জন্য আবেদন নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এই তিন ক্যাটাগরিতে আছে স্টুডেন্ট ভিসা, স্টুডেন্ট এক্সচেঞ্জ ভিসা ও স্কলারশিপ ভিসা।

দূতাবাস সূত্র জানায়, কোভিড-১৯ পরিস্থিতির কারণে দূতাবাসের প্রতিদিনের কর্মতালিকায় সাক্ষাৎকারের সংখ্যা সীমিত থাকবে এবং ভিসা প্রসেস করার সময় ছয় সপ্তাহ পর্যন্ত লাগতে পারে।

আবেদনকারীদের ভিসা প্রক্রিয়ার সময় মনে রেখে ভিসার আবেদন ও ভ্রমণের তারিখ পরিকল্পনা করার জন্য অনুরোধ জানিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ।

আবেদনকারীদের www.ustraveldocs.com/bd ওয়েবসাইটে লগ ইন করে এবং অনলাইনে তাদের প্রোফাইল হালনাগাদ করতে হবে। সংশ্লিষ্ট ভিসা ফি দেওয়ার পরে অনলাইন সাক্ষাৎকারের সময় নিতে হবে।

এ বিষয়ে দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের নিয়মিত ভিসা সেবা কার্যক্রম পুনরায় চালু না হওয়া পর্যন্ত আবেদন ফি (এমআরভি) বৈধ থাকবে এবং এই আবেদন ফি ব্যবহার করে ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সাক্ষাৎকারের জন্য সময় নেওয়া যাবে।

যারা শিক্ষার্থী ভিসা নবায়নের জন্য আবেদন করবেন তাদের জন্য বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে যেসব শিক্ষার্থী তাদের পুরনো বা একই শিক্ষাপ্রতিষ্ঠানে একই বিষয় নিয়ে লেখাপড়া অব্যাহত রাখতে চান তাদের সাক্ষাৎকার ছাড়াই স্টুডেন্ট ভিসা নবায়নের সুযোগ দেওয়া হচ্ছে। এছাড়া, এফ-২ ভিসার অধীনে স্বামী, স্ত্রী ও তাদের ২১ বছরের কম বয়সী সন্তানের ভিসা নবায়নের আবেদনও গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের দূতাবাস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি