• রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ড্যাবের ইফতারে শৃঙ্খলা উপ-কমিটির সদস্য হলেন কামরুজ্জামান প্রান্তিক ব্যবসায়ীদের মূসক অজ্ঞতা: দায় কার মেঘনায় এখনো খেজুর পৌঁছেনি বললেন উপজেলা প্রকল্প কর্মকর্তা বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইলেন দিলারা শিরিন সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ৩৪ জন গ্রেপ্তার মেঘনায় বিগত দিনে নিম্নমানের সামগ্রীতে নির্মিত পাকা ঘাটলাগুলো এখন পরিত্যক্ত কাঠালিয়া নদীতীরে তরুণদের ব্যতিক্রমী খোলা আকাশে ইফতার মেঘনায় সাইবার ইউজার দলের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা জনবান্ধব পুলিশ গঠনে প্রয়োজন জনগণের সক্রিয় সহযোগিতা রূপগঞ্জে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

চাকরি হারিয়ে পাইলট এখন ফুচকাওয়ালা

নিজস্ব সংবাদ দাতা / ১৪৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২০

১৫ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

করোনাকালে চাকরি হারিয়ে রাস্তার ধারে ফুচকা বিক্রি করছেন পাইলট আজরিন মোহম্মাদ জাওয়ায়ি। প্রতিদিন সকালে নিজের প্রিয় ইউনিফর্মটি পড়ে এভাবেই হাজির হন রাজধানি কুয়ালালামপুরের পাশের সুবাংজায়া শহরের ফুটপাতে।

দূর থেকে দেখলে স্পষ্টভাবেই বোঝা যায় তিনি একজন পাইলট। মাথায় কালো টুপি। গায়ে সাদা পোশাক। তবে এখন আর তার হাতে নেই উড়োজাহাজের কন্ট্রোলার। বরং রাস্তার পাশে বসেই বর্তমানে ফুটপাত দোকানদার।

চলতি মাসেই মালয়েশিয়ার মালিন্দ এয়ার থেকে চাকরি হারানো এই পাইলটের দোকানের নাম ‘ক্যাপ্টেন কর্নার’। চাকরি যাওয়ার পর সংসার সামলাতে রাস্তার পাশে খাবারের দোকানই খুলে বসেছেন জাওয়ায়ি। খবর এনডিটিভি ও হিন্দুস্তান টাইমসের।

হঠাৎ চাকরি হারিয়ে দিশেহার হয়ে পড়েন চার সন্তানের জনক জাওয়ায়ি। সংসার খরচ চালানোর অন্য উপায় না দেখে নিজের স্ত্রীকে নিয়ে শুরু করেন ‘ক্যাপ্টেন কর্নার ’ব্যাবসা।

পাইলটের পোশাক পরে নিজেই রান্না করেন নুডলস, ফুচকাসহ বিভিন্ন মালয়েশিয়ান ফুড। পরিবেশনও করেন ওই পোশাকেই। এরইমধ্যে ব্যাপক জনপ্রিয়তাও পেয়েছেন তিনি।

পরিবেশনও করেন ওই পোশাকেই। এ প্রসঙ্গে আজরিন জানান, করোনা সংক্রমণের কারণে অনেক উড়োজাহাজ চালকেরই চাকরি চলে গেছে। তাদের মতো আমি একজন ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন