• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা তথ্য ও সম্প্রচার মন্ত্রীর পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন ই-হেলথ প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ, কয়েক জেলায় পাইলট প্রকল্পের নির্দেশ প্রধানমন্ত্রীর ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ হলে শিল্প খাতে লোডশেডিং কমবে: বাণিজ্যমন্ত্রী ভোলাকে মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত কলেরা প্রতিরোধে দেশের উচ্চঝুঁকিপূর্ণ ১৪ এলাকায় টিকাদান শুরু তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে এখন পূর্ণ মন্ত্রী দুইজন আগামীকাল বঙ্গভবনে উঠবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল কুমিল্লায় একদিনে ৩৯ মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৬৫ রিজভীর সঙ্গে ড. খন্দকার মারুফ হোসেনের সৌজন্য সাক্ষাৎ

ইথিওপিয়ায় যাত্রীবাহী বাসে বন্দুক হামলায় নিহত ৩৪

নিজস্ব সংবাদ দাতা / ২৩৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২০

১৫ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

ইথিওপিয়ার পশ্চিমে একটি যাত্রীবাহী বাসে বন্দুক হামলায় অন্তত ৩৪ জন নিহত হয়েছে। রোববার দেশটির জাতীয় মানবাধিকার সংস্থা এ তথ্য জানিয়েছে।

দ্য ইথিওপিয়ান হিউম্যান রাইটস কমিশন (ইএইচআরসি) এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার রাতে বেনিশাঙ্গুল-গুমুজ অঞ্চলে এই হামলার ঘটনা ঘটেছে। ‘হতাহতের ধারণাকৃত সংখ্যা এখন ৩৪, এটি আরও বাড়তে পারে।’

কমিশনের এক মুখপাত্র হতাহতদের সবার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

ইএইচআরসি জানিয়েছে, ডিবেট প্রশাসনিক এলাকায় এই হামলার ঘটনা ঘটেছে। তিনটি ভিন্ন এলাকায় একই ধরনের হামলার খবর পাওয়া গেছে। হামলাকারী আশ্রয়ের খোঁজে পালিয়ে বেড়াচ্ছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, প্রধানমন্ত্রী আবি আহমেদের সরকার বেনিশাঙ্গুল-গুমুজ এলাকায় সাম্প্রতিক সহিংসতার বিষয়ে খুব কম তথ্য সরবরাহ করছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন