• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অশুভ দৃষ্টিভঙ্গি সত্যকে কখনো পরাজিত করতে পারে না রায়পুরে নৃশংস হত্যাকাণ্ড: হোমনায় পাশাপাশি চার কবরে ঘুমালো নিঃশেষ হওয়া পরিবারটি জাতীয় যাকাত সংগ্রহে শীর্ষে ডিসি ফরিদা খানম ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

মা-বাবার কোল থেকে শিশু চুরি

নিজস্ব সংবাদ দাতা / ১৬১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২০

১৬ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

বাগেরহাটের মোরেলগঞ্জে ঘুমন্ত মা-বাবার কোল থেকে সোহানা আক্তার নামে ১৭ দিনের এক শিশু চুরি হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) রাতে মোরেলগঞ্জের গাবতলা গ্রামে এ ঘটনা ঘটে। গাবতলা গ্রামের সুজন ও শান্তা আক্তার দম্পতির সন্তান সোহানা।

শান্তা আক্তার বলেন, ‘রাতে খেয়ে ঘরের আলো বন্ধ করে আমার ঘুমিয়ে পড়ছিলাম। সোহানা দুজনের মাঝখানে ছিল। রাতে কয়েকবার তাকে খাইয়েছি। রাত ২টার দিকে উঠে দেখি আমার মেয়ে নেই।’

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, ‘শিশু সোহানাকে উদ্ধার করতে ভোর ৪টা থেকে আমরা অভিযান শুরু করেছি। তাকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চলছে।’

ওসি আরও বলেন, ‘শান্তা আক্তারকে বিয়ে করার আগে সুজন আরও একটা বিয়ে করেছিলেন। এই সন্তান চুরি পারিবারিক কোনো ষড়যন্ত্র কি না আমরা তাও খতিয়ে দেখছি।’


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন