• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
জয়পুরহাটে তরুণ ক্রিকেটারদের উৎসাহিত করতে জার্সি বিতরণ জয়পুরহাট সরকারি কলেজে জুলাই-আগস্ট শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন দেশ নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সংসদ উপনেতার পদে নতুন মুখ, নাকি এবারও শূন্য? তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ঘিরে তুঙ্গে কূটনৈতিক তৎপরতা শিক্ষকদের অশ্রু মুছতে ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে দোয়া ও দুঃস্থদের খাবার বিতরণ পুত্রবধূর বিরুদ্ধে চাচা শাশুড়ির মুখে ফুটন্ত পানি ঢেলে দেওয়ার অভিযোগ ১৫ আগস্ট ঘিরে যশোরে হাই অ্যালার্ট, ছয়টি পয়েন্টে চলছে তল্লাশি সামিট এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু

ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে প্রেমিক-প্রেমিকার মৃত্যু

নিজস্ব সংবাদ দাতা / ১৫৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০

১৭ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে প্রেমিক যুগলের মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে বোয়ালমারী সদর ইউনিয়নের সোতাশি হরি বটতলা নামক স্থানের রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফারহানা আক্তার মুক্তা (১৯) ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাচুড়িয়া ইউনিয়নের চরনারানদিয়া গ্রামের আলি আকবরের মেয়ে এবং ফজলুর রহমান (২০) লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সততিবাড়ী গ্রামের সাইফুল ইসলামের ছেলে ও আদিতমারী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাজবাড়ী-ভাটিয়াপাড়া ট্রেনলাইনে রাজবাড়ী থেকে ছেড়ে আসা লোকাল ভাটিয়াপাড়া এক্সপেস ট্রেনটি সোতাশি হরিবটতলা পৌঁছলে প্রেমিক যুগল আত্মহত্যা করার উদ্দেশ্যে ট্রেনের নিচে ঝাঁপ দেয়।

এ সময় প্রেমিকা ফারহানা আক্তার মুক্তা ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে বোয়ালমারী ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল প্রেমিক ফজলুর রহমানের দ্বিখন্ডিত আংশিক শরীর উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে সেও মারা যায়।

ধারণা করা হচ্ছে মোবাইল ফোনে অথবা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাদের পরিচয়ে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। দুই পরিবার এদের প্রেমের সম্পর্ক মেনে না নেয়ায় প্রেমিক যুগল আত্মত্যা করেছে বলে এলাকাবাসীর ধারণা।

ফজলুর রহমানের মা হাসি বেগম মোবাইল ফোনে জানান, গত রোববার তার ছেলে বাড়ি থেকে বেড়ানোর উদ্দেশ্যে বের হয়। কিন্তু ছেলে ফজলুর রহমান ফেসবুকে একটি মেয়ের সঙ্গে কথা বলত বলে তিনি জানান।

বোয়ালমারী ফায়ার সার্ভিস স্টেশন ম্যানেজার (ভারপ্রাপ্ত) ওয়াহিদুজ্জামান খান সাইফুল জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ফজলুর রহমানের জীবিত আংশিক শরীর উদ্ধার করে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফজলুর রহমান ও ফারহানার মৃতদেহ রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন