ঢাকা   ০১:৩১:২৩ এএম, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঘুমন্ত মায়ের কোল থেকে নবজাতক চুরি, ৩ দিন পর মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : Wednesday, November 18, 2020,
  • 168 Time View

১৮ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটের মোরেলগঞ্জে ঘুমন্ত বাবা-মা’র কোল থেকে চুরি হওয়ার তিন দিন পর সোহানা নামের ১৭ দিনের নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর)সকালে সুজন খানের বাড়ির পুকুর থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত নবজাতকের বাবা সুজন খান বলেন, ‘আমার বাবা ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে পুকুরে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ আসার আগেই মরদেহ উদ্ধার করা হয়।’
ওসি মো. মনিরুল ইসলাম জানান, চুরি যাওয়ার পর ওই পুকুরে তল্লাশি করা হয়েছিল। বিষয়টি আমলে নিয়ে এই রহস্য উৎঘটনের চেষ্টা করা হচ্ছে।

এর আগে সোমবার (১৬ নভেম্বর) রাতে নবজাতক চুরির ঘটনায় শিশুর দাদা আলী হোসেন খান বাদী অজ্ঞাতনামাদের আসামি করে মোরেলগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

উল্লেখ‌্য, প্রতিদিনের মতো রোববার (১৫ নভেম্বর) রাতেও মোরেলগঞ্জ উপজেলার গাবতলা গ্রামের সুজন খান ও শান্তা আক্তার দম্পতির সন্তান সোহানা তাদের সঙ্গে ঘুমিয়ে ছিল। মধ্য রাতের কোনো এক সময় মা-বাবার মাঝ থেকে শিশুটিকে চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি