• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা তথ্য ও সম্প্রচার মন্ত্রীর পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন ই-হেলথ প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ, কয়েক জেলায় পাইলট প্রকল্পের নির্দেশ প্রধানমন্ত্রীর ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ হলে শিল্প খাতে লোডশেডিং কমবে: বাণিজ্যমন্ত্রী ভোলাকে মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত কলেরা প্রতিরোধে দেশের উচ্চঝুঁকিপূর্ণ ১৪ এলাকায় টিকাদান শুরু তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে এখন পূর্ণ মন্ত্রী দুইজন আগামীকাল বঙ্গভবনে উঠবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল কুমিল্লায় একদিনে ৩৯ মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৬৫ রিজভীর সঙ্গে ড. খন্দকার মারুফ হোসেনের সৌজন্য সাক্ষাৎ

কাশ্মীরের পুলওয়ামায় গ্রেনেড হামলা, আহত কমপক্ষে ১২

নিজস্ব সংবাদ দাতা / ২২৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২০

১৮ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পুলওয়ামা জেলায় একদল নিরাপত্তারক্ষীকে লক্ষ্য করে ছোড়া গ্রেনেড বিস্ফোরিত হয়ে কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। এখন কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের বরাতে বুধবারের এ হামলার খবর জানিয়েছে ভারতীয় টেলিভিশন চ্যানেল এনডিটিভি।

এনডিটিভির ওই অনলাইন প্রতিবেদন অনুযায়ী দেশটির এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, পুলওয়ামা জেলার কাকাপোরা চকের পাশের এক সড়কে দিয়ে যাচ্ছিল নিরাপত্তা বাহিনীর একদল সদস্য। আচমকা তাদের লক্ষ্য করে গ্রেনেড ছুঁড়ে মারে অজ্ঞাত সন্ত্রাসীরা। তবে লক্ষ্যভ্রষ্ট হয়ে গ্রেনেডটি সড়কেই বিষ্ফোরিত হয়।

তবে ভারতের আধা সামরিক বাহিনী সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) কোনো সদস্য আহত হয়নি বলে নিশ্চিত করেছেন তারা। শরীরে স্প্লিন্টারের আঘাত লেগেই বেশিরভাগ আহত হয়েছেন। আহতদের সবাইকে পাশের এক হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে এখনও কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

নিরাপত্তা বাহিনীর আরেক কর্মকর্তা জানিয়েছেন, হামলার পর ওই এলাকা ঘিরে ফেলা হয়েছে। হামলাকারীদের গ্রেফতারে অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন