• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

মেঘনায় চাঁদপুরগামী লঞ্চে ডাকাতি

নিজস্ব সংবাদ দাতা / ১৬০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০

২০ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, মুন্সিগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরগামী ‘এমভি মকবুল-২’ নামের যাত্রীবাহী একটি লঞ্চে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৩০টি মোবাইলফোন, কয়েক লাখ টাকা ও মালামাল নিয়ে চলে যায় ডাকাতরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে মেঘনা নদীর মোহনায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা অভিযোগ করে জানান, স্পিডবোটে একজন ডাকাত সদস্য লঞ্চে প্রবেশ করে। এরপর বেশ কিছুক্ষণ পরেই দু’টি স্পিডবোটে ১০-১২ জন ডাকাত লঞ্চে প্রবেশ করে। এরপর ফাঁকা গুলি ছুড়ে যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে শতাধিক মোবাইলফোন, নগদ টাকা, নারীদের স্বর্ণালঙ্কার ও বিভিন্ন মালামাল লুট করে। এভাবে ৩০ মিনিটের অধিক সময় ডাকাতি হয়। শেষের দিকে এসে যাত্রীরা চিৎকার করলে অনেকগুলো ফাঁকা গুলি ছোড়ে।

গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (চলতি দায়িত্ব) মুজিবুর রহমান জানান, প্রায় ১৫০ যাত্রী নিয়ে রাত ৯টার দিকে নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরের মতলব যাচ্ছিল এমভি মকবুল-২ নামের যাত্রীবাহী লঞ্চ। মুন্সিগঞ্জের গজারিয়া ঘাটে যাত্রী নামিয়ে আবার চাঁদপুরের দিকে যাত্রা শুরু করে। পথে রাত পৌনে ১১টার দিকে মেঘনা নদীর মোহনায় ষাটনল এলাকায় অবস্থানকালে স্পিডবোট নিয়ে আট-দশজন ডাকাত দেশিয় অস্ত্র হাতে লঞ্চে প্রবেশ করে। এরপর প্রায় ৩০টি মোবাইলফোন, কয়েক লাখ টাকা ও মালামাল লুট করে পালিয়ে যায়। খবর পেয়ে তাৎক্ষণিক স্পিডবোট নিয়ে ঘটনাস্থলে যায় নৌ পুলিশ। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি জানান, এ ঘটনায় যাত্রীদের থেকে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

লঞ্চের স্টাফ সবুজ মিয়া জানান, বেশিরভাগ যাত্রী ছিল চাকরিজীবি। তাই বেশি যাত্রীর উপস্থিতি ছিল।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন