ঢাকা   ০৫:০৩:২৭ পিএম, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জঙ্গল সলিমপুরে সারদার আদলে পুলিশ একাডেমি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী হামে নতুন রোগী ১,৪২৮, মৃত্যু ৪ ফ্যামিলি কার্ডের নামে টিপসই নিয়ে বিয়ের ‘কাবিননামা’ করার অভিযোগ সংস্কৃতি বিষয়ক মন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের পার্লামেন্টারি প্রতিনিধিদলের সাক্ষাৎ জাপানে যাচ্ছেন ১৭ বিচারক, ৬ আইনজীবী মহাখালী বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা এসি বাসে আগুন প্রধানমন্ত্রীর হাত ধরেই দেশের উন্নয়ন ও মানুষের ভাগ্যের পরিবর্তন হবে: প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী নিরাপদ পানি নিশ্চিতে বড় পরিকল্পনা : স্থানীয় সরকারমন্ত্রী আতপ চালের চাহিদা ও ভোগ নিয়ে গবেষণা জরুরি: খাদ্যমন্ত্রী

বিয়ে করতে রাজি না হওয়ায় কেটে নেওয়া হলো নাক

Reporter Name
  • Update Time : Saturday, November 21, 2020,
  • 219 Time View

২১ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

২৮ বছরের বিধবা মহিলা বিয়ে করতে চাননি। তাই তাকে আক্রমণ করল দুষ্কৃতিরা। কেটে নেওয়া হরো জিভ, নাক। ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থানের জয়সলমের জেলার সাঁকদা থানা এলাকায়। ঘটনার পর ইতোমধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয় থানার এক কর্মকর্তা জানান, ১৭ অক্টোবর বসির খান নামে স্থানীয় এক বাসিন্দা সাঁকদা থানায় অভিযোগ দায়ের করেন। সেখানে তিনি উল্লেখ করেন তার বোন গুড্ডির কথা। গুড্ডির ৬ বছর আগে বিয়ে হয়েছিল। বিয়ের ১ বছরের মাথায় তার স্বামীর মৃত্যু হয়। তারপর থেকে ছেলেকে নিয়েই আছেন গুড্ডি। কিন্তু তার উপর চাপ তৈরি করছিলেন শ্বশুরবাড়ির লোকেরা। তারা বাধ্য করছিলেন গুড্ডির থেকে ১৫ বছরের বড় এক ব্যক্তিকে বিয়ে করতে। কিন্তু তাতে রাজি হননি তিনি। সেখান থেকেই শুরু ঝামেলা।

পুলিশ জানিয়েছে, হামলার দিন বাড়িতে গুড্ডি আর তার মা একাই ছিলেন। সেদিন হঠাৎ তাদের বাড়িতে ঢুকে পড়ে ১০ থেকে ১৫ জন হামলাকারী। তাদের হাতে তরোয়ালসহ একাধিক ধারালো অস্ত্র ছিল। ছিল বন্দুক, লাঠি। সেই সময়েই আক্রোশে গুড্ডি আর তার মায়ের উপর হামলকারীরা ঝাঁপিয়ে পড়ে। গুড্ডির জিভ ও নাক কেটে নেওয়া হয়। চিৎকার শুনে আশেপাশের লোক ছুটে এসে পুলিশকে খবর দেন এবং আহত দুই মহিলাকে হাসপাতালে নিয়ে যান। ইতিমধ্যে বাইকে করে চম্পট দেয় হামলাকরীরা।

পুলিশ জানিয়েছে, দায়ের করা রিপোর্টের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে পাঁচজনককে। বাকিদের সন্ধান চালাচ্ছে পুলিশ। সূত্র: হিন্দুস্তান টাইমস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি