• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
শিক্ষকদের অশ্রু মুছতে ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে দোয়া ও দুঃস্থদের খাবার বিতরণ পুত্রবধূর বিরুদ্ধে চাচা শাশুড়ির মুখে ফুটন্ত পানি ঢেলে দেওয়ার অভিযোগ ১৫ আগস্ট ঘিরে যশোরে হাই অ্যালার্ট, ছয়টি পয়েন্টে চলছে তল্লাশি সামিট এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু দীর্ঘদিনের মামলার জটিলতা শেষ, মালিককে জমির দখল বুঝিয়ে দিলেন আদালত শিশুদের জন্য পাঁচ বিশেষায়িত হাসপাতাল চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও গভীর হচ্ছে: দীনেশ ত্রিবেদী গ্যাস সংকট নিয়ে স্বস্তির খবর নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন প্রধানমন্ত্রীর

নিখোঁজের সাত দিন পর কিশোরীর লাশ উদ্ধার

নিজস্ব সংবাদ দাতা / ১৭৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২০

২২ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

ময়মনসিংহের তারাকান্দায় নিখোঁজের সাত দিন পর সালমা (১২) নামে এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সালমা উপজেলার গালাগাঁও ইউনিয়নের ভাতিয়া গ্রামের আহাম্মদ আলীর মেয়ে বলে জানা গেছে।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে উপজেলার গালাগাঁও ইউনিয়নের ভাতিয়া গ্রামে নিহতের বাড়ির পাশে জঙ্গলের ভেতর এক পরিত্যক্ত পুকুর থেকে লাশ উদ্ধার করে পুলিশ। তারাকান্দা থানার ওসি আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ১৪ নভেম্বর সালমা বাড়ি থেকে নিখোঁজ হয়। পরে আজ শনিবার (২১ নভেম্বর) সকালে গালাগাঁও ইউনিয়নের ভাতিয়া গ্রামে নিহতের নিজ বাড়ির পাশে পুকুরে সালমার লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

তিনি আরো বলেন, ওই কিশোরী গত ১৪ নভেম্বর নিখোঁজ হলেও পরিবারের পক্ষ থেকে নিখোঁজের কোন ডায়রি করা হয়নি। সুরতহাল প্রতিবেদনে শরীরে কোন আঘাতের চিহ্ন না থাকায় একটি  অপমৃত্যু মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন