• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নোবিপ্রবি অর্থনীতি বিভাগের ৯ম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মেঘনার মুগার চরে মাদকবিরোধী র‍্যালি শিক্ষার্থী লাঞ্ছনার অভিযোগে যশোর শিক্ষা বোর্ড সচিবের অপসারণ দাবিতে বিক্ষোভ নগরকান্দায় বিএনপির দুই নেতার বিরুদ্ধে ফেক আইডিতে অপপ্রচারের অভিযোগ উখিয়ায় বিজিবির অভিযানে ২ লাখ ইয়াবা উদ্ধার, চোরাকারবারি জয়নাল অধরা ফরিদপুরে ৫ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার, আদালতে এক বছরের কারাদণ্ড কোদালিয়া শহীদনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা শামীম মুন্সীর অ্যাটর্নি জেনারেলের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ পাঁচবিবিতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে নোবিপ্রবি ছাত্রদলের দোয়া ও মিলাদ

ঝিনাইদহে গাঁজার গাছসহ ছাত্রলীগ নেতা আটক

নিজস্ব সংবাদ দাতা / ১৭৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২০

২৩ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহে গাঁজার গাছসহ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মেহরাব বাপ্পিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। রোববার (২২ নভেম্বর) দুপুরে জেলা শহরের চাকলাপাড়ায় তার বাসায় অভিযান চালিয়ে তিনটি গাঁজার গাছসহ তাকে আটক করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, দুপুরে শহরের চাকলাপাড়া থেকে মেহরাব বাপ্পি নামে এক যুবকের বাসা থেকে তিনটি গাঁজার গাছসহ তাকে আটক করা হয়। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোকলেদা খাতুন মীম উপস্থিত ছিলেন। আটককৃত গাঁজার গাছসহ ওই যুবককে ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোকলেদা খাতুন মীম বলেন, রোববার দুপুরে জেলা মাদকদ্রব্য অধিদপ্তর অভিযান চালিয়ে তিনটি গাঁজার গাছসহ মেহরাব বাপ্পি নামে এক যুবকককে আটক করেছে। এ বিষয়ে থানায় নিয়মিত মামলা দায়েরের পর তাকে আদালতে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন