ঢাকা   ০৩:৩৫:১৪ এএম, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

৭ দিন পর কিশোরীকে পুকুরে ফেলে গেল জ্বিন!

Reporter Name
  • Update Time : Monday, November 23, 2020,
  • 190 Time View

২৩ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

ময়মনসিংহের তারাকান্দায় নিখোঁজের সাতদিন পর সালমা (১২) নামের এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২১ নভেম্বর) দুপুরে উপজেলার গালাগাঁও ইউনিয়নের ভাতিয়া গ্রামে বাড়ির পাশে পুকুর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত সালমা উপজেলার গালাগাঁও ইউনিয়নের ভাতিয়া গ্রামের আহাম্মদ আলীর মেয়ে।

স্থানীয়রা জানান, সালমাকে প্রায়ই জ্বিনে ধরত। জ্বিনে ধরলে সে পাগলামি করত। অনেক চিকিৎসা করিয়েও সালমাকে ভালো করা যায়নি। তাদের ধারণা, জ্বিনই সালমাকে তুলে নিয়ে গিয়েছিল। পরে তারাই পুকুরে ফেলে গেছে।

পুলিশ জানায়, গত ১৪ নভেম্বর সালমা বাড়ি থেকে নিখোঁজ হয়। আজ সকালে নিহতের নিজ বাড়ির পাশে পুকুরে তার লাশ দেখতে পান স্থানীয়রা। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

এ বিষয়ে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, ‘ওই কিশোরী গত ১৪ নভেম্বর নিখোঁজ হলেও নিখোঁজের কোনো ডায়েরি করেনি তার পরিবার। সুরতহাল প্রতিবেদনে শরীরে কোনো আঘাতের চিহ্ন না থাকায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি