• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো পুলিশ সদস্যের

নিজস্ব সংবাদ দাতা / ১৪৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০

২৫ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ের দেবীগঞ্জে ট্রাকের ধাক্কায় দুলাল চন্দ্র রায় (৪২) নামে মোটরসাইকেল আরোহী এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে দেবীগঞ্জ উপজেলার লক্ষ্মীরহাট চৌরাস্তায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ওই পুলিশ সদস্যের বাড়ি দেবীগঞ্জ উপজেলার টেপ্রিগঞ্জ ইউনিয়নের বলরাম এলাকায়। তিনি ঠাকুরগাঁও সদর থানায় সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, এএসআই দুলাল রাতে ছুটি নিয়ে ঠাকুরগাঁও থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে লক্ষ্মীরহাট চৌরাস্তায় পৌঁছালে পঞ্চগড় থেকে দেবীগঞ্জগামী একটি ট্রাক তার মোটরসাইকেলটিকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে সড়কের উপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন ওই পুলিশ সদস্য। পুলিশ ট্রাকটি আটক করলেও চালককে আটক করতে পারেনি।

দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বজলুর রশিদ পূর্বপশ্চিমকে বলেন, চালক পালিয়ে গেলেও ট্রাকটি আটক করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন