• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সামিট এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু দীর্ঘদিনের মামলার জটিলতা শেষ, মালিককে জমির দখল বুঝিয়ে দিলেন আদালত শিশুদের জন্য পাঁচ বিশেষায়িত হাসপাতাল চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও গভীর হচ্ছে: দীনেশ ত্রিবেদী গ্যাস সংকট নিয়ে স্বস্তির খবর নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন প্রধানমন্ত্রীর বিএনসিসির উদ্যোগে কুমিল্লায় ডেঙ্গু সচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান ধামইরহাট সরকারি এম এম ডিগ্রি কলেজের প্রধান গেট ভেঙে জরাজীর্ণ, ঝুঁকিতে শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা ঢাকার নবাবগঞ্জে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল পত্নীতলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৫ ইউনিয়ন কমিটিকে শোকজ

ডাকাত সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যা

নিজস্ব সংবাদ দাতা / ১৬৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০

২৫ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর শিবপুরে ডাকাত সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী। মঙ্গলবার (২৩ নভেম্বর) রাতে উপজেলার মুরগীবের গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কিশোরগঞ্জের কুলিয়ারচর এলাকার আমিনুল ইসলামের ছেলে সোহেল (৩০) ও অজ্ঞাত পরিচয় একজন।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত ৩টার দিকে ১০/১৫ জনের একদল ডাকাত শিবপুরের যোশরের সৃষ্টিঘর এলাকার মুরগীবের গ্রামের বোরহান, গোলজার ও কাঞ্জনদের বাড়িতে হানা দেয়। এ সময় তাদের ঘরের দরজা ভেঙে ভেতরে যাওয়ার চেষ্টা চালায়। বিষয়টি টের পেয়ে মোবাইল ফোনে আশপাশের লোকদের খবর দেয়া হয়। পরে ডাকাত পড়েছে বলে মসজিদের মাইকে ঘোষণা দেয়া হয়। খবর পেয়ে গ্রামবাসী ডাকাতদের ঘেরাও করার চেষ্টা করে।

এ সময় ডাকাতরা পালিয়ে গেলেও তিনজনকে আটক করে গণপিটুনি দেয় গ্রামবাসী। খবর পয়ে শিবপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুইজনের মরদেহ উদ্ধার করে এবং আহত অবস্থায় মানিক নামে আরও একজনকে উদ্ধার করে।

শিবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আবুল কালাম বলেন, নিহত সোহেল আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে দু’টি হত্যা, নারী নির্যাতন ও ডাকাতিসহ পাঁচটি মামলার সন্ধান পাওয়া গেছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন