• রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ড্যাবের ইফতারে শৃঙ্খলা উপ-কমিটির সদস্য হলেন কামরুজ্জামান প্রান্তিক ব্যবসায়ীদের মূসক অজ্ঞতা: দায় কার মেঘনায় এখনো খেজুর পৌঁছেনি বললেন উপজেলা প্রকল্প কর্মকর্তা বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইলেন দিলারা শিরিন সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ৩৪ জন গ্রেপ্তার মেঘনায় বিগত দিনে নিম্নমানের সামগ্রীতে নির্মিত পাকা ঘাটলাগুলো এখন পরিত্যক্ত কাঠালিয়া নদীতীরে তরুণদের ব্যতিক্রমী খোলা আকাশে ইফতার মেঘনায় সাইবার ইউজার দলের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা জনবান্ধব পুলিশ গঠনে প্রয়োজন জনগণের সক্রিয় সহযোগিতা রূপগঞ্জে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

পাকিস্তানে ধর্ষকের শাস্তি হিজড়া করে দেওয়া, মন্ত্রিপরিষদে অনুমোদন

নিজস্ব সংবাদ দাতা / ১৪৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০

২৫ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

পাকিস্তানে ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ায় নতুন শাস্তির বিধান পাস করেছে দেশটির মন্ত্রিপরিষদ। নতুন আইনে শাস্তি হিসেবে ধর্ষককে রাসায়নিক প্রয়োগে খোজাকরণ ও ফাঁসির বিধান রাখা হয়েছে। তবে জনসম্মুখে এটি কার্যকর হবে না।

এই সিদ্ধান্তকে পাকিস্তান সরকার ‘অ্যান্টি রেপ’ অধ্যাদেশ এবং পাকিস্তান পেনাল কোড (সংশোধন) অধ্যাদেশ হিসেবে আখ্যায়িত করে অনুমোদন দিয়েছে। এছাড়া দেশটির ইতিহাসে প্রথমবারের মতো ধর্ষণের সংজ্ঞায় পরিবর্তন আনা হয়েছে। হিজড়া ও গণধর্ষণের সংজ্ঞা অন্তর্ভুক্ত করা হয়েছে। এটিকে অন্যতম বড় সিদ্ধান্ত বলেও মনে করা হচ্ছে। পাশাপাশি বহুল বিতর্কিত ‘টু ফিঙ্গার’ টেস্ট নিষিদ্ধ করাও প্রস্তাব দেওয়া হয়েছে।

 

প্রধানমন্ত্রী ইমরান খান জানান, এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কোনো প্রকার দেরি মেনে নেওয়া হবে না। তিনি বলেন, ‘আমাদের নাগরিকের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে।’

পাকিস্তানের তথ্যমন্ত্রী শিবলী ফারাজ এক সংবাদ সম্মেলনে বলেন, ‘ফেডারেল মন্ত্রিসভায় ধর্ষণের সংজ্ঞাতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে এবং গণধর্ষণের ক্ষেত্রে ফাঁসি এবং কিছু সাজার প্রস্তাব দেওয়া হয়েছে।’ আগামী এক সপ্তাহের মধ্যে এই অধ্যাদেশ চূড়ান্ত হবে বলে জানান তিনি।

খসড়ায় পাকিস্তানে নারীদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়ার সুপারিশও করা হয়েছে। এর মধ্যে রয়েছে: পুলিশে আরো বেশি সংখ্যায় নারী কর্মী নিয়োগ, দ্রুত নিষ্পত্তির জন্য ফাস্ট ট্র্যাক আদালতে ধর্ষণের মামলাগুলোর বিচার এবং ধর্ষণের ঘটনার সাক্ষীদের জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন