• সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
চালিভাঙ্গায় বিএনপির দিনব্যাপী গণসংযোগ আগামীকাল মেঘনায় কাবিটা প্রকল্পের সভাপতিই অর্থ আত্মসাতের অভিযোগ তুললেন ইউপি চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে কাগজের সংস্কারের চেয়ে জরুরি মগজের সংস্কার মেঘনায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক ১ মেঘনায় দৈনিক বাংলাদেশের আলো’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মেঘনায় মাদক ব্যবসার অভিযোগে বাবা – মেয়েকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী স্বাস্থ্যমন্ত্রী থাকাকালে মেঘনায় যুগান্তকারী উন্নয়ন করেছিলেন ড. মোশাররফ হোসেন: ড. খন্দকার মারুফ মেঘনায় সেনাবাহিনীর অভিযানে চাঁদাবাজ আটক দাউদকান্দিতে ১০ দলীয় জোটের প্রার্থীর নির্বাচনী জনসভায় আসছেন জামায়াতের আমীর মেঘনায় গণ অধিকার পরিষদ বিএনপির প্রচারণায় মাঠে নামেনি

স্কুল থেকে জিয়াউর রহমানের নাম পরিবর্তনের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

নিজস্ব সংবাদ দাতা / ১০১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৯ নভেম্বর, ২০২০

২৯ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

পুরান ঢাকার বংশাল এলাকার মোঘলটুলীতে অবস্থিত জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তনের প্রতিবাদে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা।

রোববার (২৯ নভেম্বর) সকালে বংশাল মোড় থেকে মিছিল শুরু হয়। সেখান থেকে মোগলটুলী এলাকায় বিদ্যালয়টির সামনে যান দলের নেতাকর্মীরা।

এসময় সেখানেই বিক্ষোভ করতে থাকেন তারা। বিক্ষুব্ধ নেতাকর্মীরা বিদ্যালয়ের পরিবর্তিত নামফলক মুছে দেন। এ সময় সেখান থেকে নেতাকর্মীদের সরিয়ে নিয়ে যান বিএনপি নেতা হাবিব উন নবী খান সোহেল ও ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। পরে নবাবপুর সড়কে পথসভা করেন তারা।

পথসভায় ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, ‘আমার বাবা অবিভক্ত ঢাকার শেষ মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকা ২০০৬ সালের ২৫ মার্চ জিয়াউর রহমানের নামে এ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু রাজনৈতিক উদ্দেশ্যে সম্প্রতি বিদ্যালয়ের নাম পরিবর্তন করে মোগলটুলি উচ্চ বিদ্যালয় করা হয়েছে।’ এলাকাবাসী বা কারো চাহিদা না থাকলেও সিটি করপোরেশন থেকে বিদ্যালয়টির নাম পরিবর্তন করায় ক্ষোভ জানান তিনি।

বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব উন নবী খান সোহেল বলেন, ‘বিদ্যালয় থেকে নাম পরিবর্তন করলেই জিয়াউর রহমানের নাম মানুষের মন থেকে মুছে ফেলা যাবে না। এ ধরনের ন্যাক্কারজনক কর্মকাণ্ড দেশের সাধারণ মানুষ মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি। যে প্রতিবাদ শুরু হয়েছে তা চলবে বলে জানান বিএনপির এই নেতা।’


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন