• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঢাকার নবাবগঞ্জে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল পত্নীতলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৫ ইউনিয়ন কমিটিকে শোকজ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে স্থানীয় যুবককে গুলি, এলাকায় আতঙ্ক ভোলায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা যশোরে পুকুরে ডুবে তিন স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু জয়পুরহাট সরকারি কলেজে অকৃতকার্য শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা শ্রীপুরে কথিত মোবাইল সাংবাদিকতার নামে হয়রানি বন্ধ হোক তারেক জিয়া পরিষদের ভোলা জেলা শাখার ২২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এপিএসসির উপদেষ্টা মনোনীত শামীমা পারভিন

শাহজাদপুরে ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু

নিজস্ব সংবাদ দাতা / ১৬৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৯ নভেম্বর, ২০২০

২৯ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্রাক চাপায় সোহান (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) সকালে উপজেলার পোরজনা ইউনিয়নের পার-জামিরতা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহান ভাটপাড়া গ্রামের হাসেম আলীর ছেলে।

জানা যায়, সকালে সোহান রাস্তার পাশে অন্য শিশুদের সঙ্গে খেলছিলো। এ সময় রাস্তা পার হওয়ার সময় ট্রাকটি সোহানকে ধাক্কা দেয়। স্থানীয়রা উদ্ধার করে শাহজাদপুর উপজেলা কমপ্লেক্সে নেওয়ার পথে সোহান মারা য়ায়।

উত্তেজিত জনতা ট্রাকসহ ড্রাইভার জেলহক হোসেন ও হেলপার ইমরান হোসেন ও আলামিন হোসেনকে আটক করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শাহজাদপুর থানার উপ-পরিদর্শক (এস আই) রুবেল হোসেন জানান, আটককৃত গাড়ির ড্রাইভার হেলপার ও ট্রাকটি আটক করে থানায় রাখা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন