ঢাকা   ০৫:৫১:৫৬ পিএম, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন জঙ্গল সলিমপুরে সারদার আদলে পুলিশ একাডেমি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী হামে নতুন রোগী ১,৪২৮, মৃত্যু ৪ ফ্যামিলি কার্ডের নামে টিপসই নিয়ে বিয়ের ‘কাবিননামা’ করার অভিযোগ সংস্কৃতি বিষয়ক মন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের পার্লামেন্টারি প্রতিনিধিদলের সাক্ষাৎ জাপানে যাচ্ছেন ১৭ বিচারক, ৬ আইনজীবী মহাখালী বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা এসি বাসে আগুন প্রধানমন্ত্রীর হাত ধরেই দেশের উন্নয়ন ও মানুষের ভাগ্যের পরিবর্তন হবে: প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী নিরাপদ পানি নিশ্চিতে বড় পরিকল্পনা : স্থানীয় সরকারমন্ত্রী

জেগে উঠলো ভয়ঙ্কর আগ্নেয়গিরি, কালো ধোঁয়ায় ঢাকলো চার কিলোমিটার

Reporter Name
  • Update Time : Monday, November 30, 2020,
  • 223 Time View

৩০ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

ইন্দোনেশিয়ার পূর্ব নুসা টেঙ্গারা প্রদেশে রোববার (২৯ নভেম্বর) ইলি লিউওটোলোক আগ্নেয়গিরি হঠাৎই জেগে উঠেছে। জাগ্রত আগ্নেয়গিরির প্রভাবে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে ওই অংশের চার কিলোমিটার এলাকা। ছাইয়ের পুরু স্তর পড়ে গিয়েছে রাস্তায়। এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে প্রায় ২৭০০ মানুষকে।

দেশটিতে প্রায় ১৩০০টি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। যেকোনো দেশের তুলনায় সংখ্যাটা অত্যধিক মাত্রায় বেশি। পুরো মাত্রায় উদগিরণের আগে কখনো ১ মাস, কখনো বা কয়েক সপ্তাহ ধরে এগুলো সামান্য সক্রিয় থাকে। তখনই ছাই ছড়িয়ে পড়ে এগুলো থেকে।

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে ২৬০০ কিলোমিটার পূর্বে হঠাৎই এই আগ্নেয়গিরি থেকে ছাই, লাভা বেরিয়ে আসতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। ঘটনা প্রত্যক্ষ করার পর অনেকেই এলাকা ছেড়ে চলে যান। অনেককে উদ্ধার করে ইন্দোনেশিয়ার জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।

বিজ্ঞানীরা বলছেন, ঘটনা মাত্র শুরু হয়েছে। এরপর আগ্নেয়গিরি থেকে ক্রমাগত লাভা উদগিরণের সম্ভাবনা রয়েছে। এর ফলে গরম মেঘ, লাভা স্রোত, লাভা-ধস ও বিষাক্ত গ্যাসে ছেয়ে যেতে পারে এলাকা। আপাতত ইন্দোনেশিয়ার সরকারের পক্ষ থেকে দ্বিতীয় সর্বোচ্চ সতর্কবার্তা জারি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি