ঢাকা   ০৪:৫৮:২৭ এএম, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে ৯ কেজি ভারতীয় রুপাসহ আটক ৩

Reporter Name
  • Update Time : Monday, November 30, 2020,
  • 192 Time View

৩০ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

ঝিনাইদহ যাত্রীবাহী বাস থেকে নয় কেজি ১০০ গ্রাম পরিমাণ ভারতীয় রুপাসহ তিন জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

সোমবার (৩০ নভেম্বর) দুপুরে সাধুহাটি নামক স্থান থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- চুয়াডাঙ্গার জীননগর উপজেলার গয়েশপুর গ্রামের রফিউদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (৩৮), একই এলাকার সুন্নত আলীর ছেলে শাহজাহান আলী (৪০) এবং ঝিনাইদহের বাজারগোপালপুর গ্রামের অধীর কর্মকারের ছেলে অসীম কুমার কর্মকার।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) আনোয়ার সাইদ জানান, বিপুল পরিমাণ ভারতীয় রুপা সীমান্ত এলাকা থেকে ঝিনাইদহে আসছে এমন সংবাদের ভিত্তিতে সাধুহাটি এলাকায় চেকপোস্ট বসানো হয়। এসময় চুয়াডাঙ্গা থেকে ঝিনাইদহগামী একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে শাহজাহান আলী ও সাইফুল ইসলামকে আটক করা হয়। পরে তাদের ব্যাগ চেক করে নয় কেজি ১০০ গ্রাম রুপা উদ্ধার করা হয়।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাদের দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে ঝিনাইদহের ডাকবাংলা বাজারে অভিযান চালিয়ে স্বর্ণ ব্যবসায়ী অসীম কুমার কর্মকারকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে সদর থানায় মামলা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) আনোয়ার সাইদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি