ঢাকা   ১১:৩৯:২১ পিএম, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভাইয়ের হাতে ভাই খুন

Reporter Name
  • Update Time : Wednesday, December 2, 2020,
  • 187 Time View
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

২ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,  গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জের কাশিয়ানীতে খালাকে নিয়ে বিরোধের জের ধরে খালাতো ভাইয়ের হাতে অপর খালাতো ভাই মো. শহিদ শেখ (৩৫) খুন হয়েছে।

মঙ্গলবার (১ ডিসেম্বর) বিকেলে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত মো. শহিদ শেখ কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের বাগিয়া গ্রামের আব্দুর রাজ্জাক সেখের ছেলে।

কাশিয়ানী থানার ওসি মো. আজিজুর রহমান জানান, মহেশপুর ইউনিয়নের বাগিয়া গ্রামে সোমবার (৩০ নভেম্বর) রাতে মালেক সেখের ছেলে মো. রবিউল শেখের মাকে নিয়ে খালাত ভাই মো. শহিদ শেখের কাথাকাটি হয়। এর এক পর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতি ঘটনা ঘটলে এলাকাবাসী উভয়ের মধ্যের বিরোধ মিমাংসা করে দেয়।

কিন্তু এর জের ধরে স্থানীয় মিমাংসা উপেক্ষা করে ওই দিন রাতেই রবিউল শেখ কতার চার/পাঁচ জন সঙ্গীকে নিয়ে শহিদ শেখের এর ওপর হামলা চালিয়ে বেধড়ক মারধর করে।

পরে তাকে এলাকাবাসী মারত্মক আহত অবস্থায় উদ্ধার করে কাশিয়ানী হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থার আরও অবনতি হলে তাকে রাতেই ঢাকায় নেওয়ার পথে মানিকগঞ্জ অতিক্রম করার সময়ে সে মারা যায়।

ওসি আরো জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি