• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঢাকার নবাবগঞ্জে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল পত্নীতলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৫ ইউনিয়ন কমিটিকে শোকজ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে স্থানীয় যুবককে গুলি, এলাকায় আতঙ্ক ভোলায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা যশোরে পুকুরে ডুবে তিন স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু জয়পুরহাট সরকারি কলেজে অকৃতকার্য শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা শ্রীপুরে কথিত মোবাইল সাংবাদিকতার নামে হয়রানি বন্ধ হোক তারেক জিয়া পরিষদের ভোলা জেলা শাখার ২২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এপিএসসির উপদেষ্টা মনোনীত শামীমা পারভিন

স্কুলছাত্রীর অশ্লীল ছবি ফেসবুকে ছড়িয়ে দেয়ায় যুবক আটক

নিজস্ব সংবাদ দাতা / ১৭৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০

২ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, খুলনা প্রতিনিধি:

খুলনার পাইকগাছায় স্কুলছাত্রীর অশ্লীল ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়ার অভিযোগে ইব্রাহিম ইসলাম ওরপে ছালেক (২৮) নামে এক ভাটা শ্রমিককে আটক করেছে পুলিশ।

বুধবার (২ ডিসেম্বর) দুপুরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।  ইব্রাহীম উপজেলার খড়িয়া মিনহাজ চকের শাহিনুর রহমানের ছেলে।

জানা গেছে, ইব্রাহীম খড়িয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ১০ম শ্রেণির এক ছাত্রীর ছবি নগ্নভাবে এডিট করে ‘তোমাকে চাই’ নামক একটি ফেসবুক আইডি খুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজ শফী জানান, এ ঘটনায় স্কুলছাত্রীর পিতা বাদী হয়ে আটক ইব্রাহীমকে আসামি করে থানায় পর্ণগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।  আটক আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন