• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা তথ্য ও সম্প্রচার মন্ত্রীর পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন ই-হেলথ প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ, কয়েক জেলায় পাইলট প্রকল্পের নির্দেশ প্রধানমন্ত্রীর ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ হলে শিল্প খাতে লোডশেডিং কমবে: বাণিজ্যমন্ত্রী ভোলাকে মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত কলেরা প্রতিরোধে দেশের উচ্চঝুঁকিপূর্ণ ১৪ এলাকায় টিকাদান শুরু তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে এখন পূর্ণ মন্ত্রী দুইজন আগামীকাল বঙ্গভবনে উঠবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল কুমিল্লায় একদিনে ৩৯ মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৬৫ রিজভীর সঙ্গে ড. খন্দকার মারুফ হোসেনের সৌজন্য সাক্ষাৎ

৩০ বছরের মধ্যে প্রথম ভারত থেকে চাল কিনলো চীন

নিজস্ব সংবাদ দাতা / ২২১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০

২ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

গত ৩০ বছরের মধ্যে প্রথমবার ভারত থেকে চাল কিনেছে চীন। অন্য দেশের সরবরাহ ঘাটতি এবং ভারতের মূল্যছাড়ের কারণে চীন চাল কিনেছে বলে জানিয়েছেন ভারতীয় কর্মকর্তারা।

বিশ্বের শীর্ষস্থানীয় চাল রপ্তানিকারক দেশ ভারত, আর চীন হচ্ছে শীর্ষ আমদানিকারক। বছরে ৪০ লাখ টন চাল আমদানি করে বেইজিং। তবে চাল কেনার উৎস দেশ হিসেবে ভারতকে বরাবর এড়িয়ে চলে চীন।

ভারতের চাল রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট বিভি কৃষ্ণা রাও বলেছেন, ‘এই প্রথম চাল কিনলো চীন। ভারতীয় শস্যের মান দেখে তারা হয়তো আগামী বছর আরও বেশি করে কিনবে।’

ভারতের বাণিজ্য কর্মকর্তারা জানিয়েছেন, প্রতি টন ৩০০ ডলার হিসেবে এক লাখ টন চাল ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে সরবরাহের জন্য চীনের সঙ্গে চুক্তি হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন