ঢাকা   ০৬:৪৮:০০ এএম, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ক্রীড়া সৌহার্দ্য, সম্প্রীতি ও দেশপ্রেমের চেতনাকে সুদৃঢ় করে: প্রধানমন্ত্রী কক্সবাজারে সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ রিয়াদ-দাম্মামের ১৩৪ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২০ হাজার ২৫৪ যাত্রী ঢাকার ৩৩ পয়েন্টে প্রতিমা বিসর্জন, নিরাপত্তায় ১৬ হাজারের বেশি পুলিশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, ভর্তি ১,৩৭৩ চট্টগ্রামে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, আটক ৬ ২৯ অক্টোবর সিজেএফডির ‘হেমন্ত সন্ধ্যা’ দুর্নীতি বন্ধে নেতাদের আগে দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী কুমিল্লায় কর্ণফুলীর বগি লাইনচ্যুত, ঢাকামুখী ট্রেন চলাচল বন্ধ সত্য-ন্যায়ের পক্ষে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

ধর্মের অপব্যাখা: মাওলানা জিয়াউল হাসানের বিরুদ্ধে মামলা

Reporter Name
  • Update Time : Thursday, December 3, 2020,
  • 173 Time View
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

৩ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

ইসলাম ধর্ম নিয়ে অপব্যাখ্যা দেওয়ার অভিযোগে বাংলাদেশ সম্মিলিত ইসলামী জোটের সভাপতি হাফেজ মাওলানা জিয়াউল হাসানের বিরুদ্ধে আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (২ ডিসেম্বর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আস্সামছ জগলুল হোসেনের আদালতে মুহম্মদ আরিফুর রহমানে নামে এক সাংবাদিক মামলাটি দায়ের করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ শেষে অভিযোগের বিষয়ে সিআইডিকে তদন্ত করে আগামি ২৮ জানুয়ারি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়, হাফেজ মাওলানা জিয়াউল হাসান তার পদ পদবী ব্যবহার করে তথ্য প্রযুক্তির অবাধ প্রবাহকে কাজে লাগিয়ে রাষ্ট্রধর্ম ইসলাম সম্পর্কে  মনগড়া ব্যাখা দিয়ে বিভিন্ন মিথ্যা কাহিনী সৃষ্টি করে ধর্মীয় সম্প্রতি নষ্টের অভিপ্রায়ে লিপ্ত রয়েছে।

আসামি গত ২৯ নভেম্বর সকাল ১০ টার দিকে নিউজ টোয়েন্টিফোর টিভি চ্যানেলের টকশোতে রাষ্ট্রধর্ম ইসলাম সম্পর্কে মনগড়া ব্যাখ্যা ও বিভিন্ন মিথ্যা কাহিনী সৃষ্টি করে ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টা করেছেন। নিউজ টোয়েন্টিফোর টিভি চ্যানেলের টকশোতে আসামির বক্তব্য ধর্মী বিদ্বেষমূলক বক্তব্য ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। এদেশের ধর্মপ্রাণ মুসলিম সমাজকে হেয় প্রতিপন্ন করা এবং ইসলামকে মানুষের কাছে ভুলভাবে উপস্থাপনের অসৎ উদ্দেশ্য পূরণকল্পে নিউজ টোয়েন্টিফোর টিভি চ্যানেলের টকশোতে আসামি এ ইসলাম বিদ্বেষী বক্তব্য প্রদান করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি