• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঢাকার নবাবগঞ্জে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল পত্নীতলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৫ ইউনিয়ন কমিটিকে শোকজ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে স্থানীয় যুবককে গুলি, এলাকায় আতঙ্ক ভোলায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা যশোরে পুকুরে ডুবে তিন স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু জয়পুরহাট সরকারি কলেজে অকৃতকার্য শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা শ্রীপুরে কথিত মোবাইল সাংবাদিকতার নামে হয়রানি বন্ধ হোক তারেক জিয়া পরিষদের ভোলা জেলা শাখার ২২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এপিএসসির উপদেষ্টা মনোনীত শামীমা পারভিন

ভারত-বাংলাদেশ পাইপলাইনের কাজ শুরু

নিজস্ব সংবাদ দাতা / ১৫৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০

৩ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, দিনাজপুর প্রতিনিধি:

ভারতের শিলিগুলির নুমালীগড় থেকে পার্বতীপুর ডিপোতে জ্বালানি তেল আমদানির জন্য ১৩১ কিলোমিটার দীর্ঘ পাইপলাইন নির্মাণের কাজ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুরে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার সোনাপুকুরে ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন প্রকল্পের কাজ উদ্বোধন করেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন বিপিসির চেয়ারম্যান আবু বকর ছিদ্দীক।

এর আগে ২০১৮ সালের ৯ এপ্রিল বাংলাদেশ ও ভারতের মধ্যে এ ব্যাপারে সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়। এরপর দুই দেশের প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। আগামী ২০২২ সালের জুনের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্য রয়েছে।

পাইপলাইনের পাশাপাশি চার হাজার ৮০০ মেট্রিকটন ধারণক্ষমতার ছয়টি তেলের ট্যাংক ও দুটি ফায়ার ওয়াটার ট্যাংক নির্মাণও করা হবে বলে জানান বিপিসির চেয়ারম্যান।

তিনি বলেন, প্রকল্পের কাজ শেষ হলে ভারত থেকে সরাসরি তেল আসবে। এতে পরিবহন খরচ কম হবে। দেশের উত্তরাঞ্চলে জ্বালানি তেলের সঙ্কট হবে না।

পাইপলাইন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের নুমালীগড় রিফাইনারি লিমিটেডের কানট্রি ম্যানেজার রাংকিশান খংগয়ের, পদ্মা ওয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মাসুদুর রহমান, দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু সালেহ মো. মাহফুজুল আলম, নীলফামারীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খন্দকার মো. নাহিদ হাসান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন